‘ধুরন্ধর’-এর দাপটে মুখ থুবড়ে পড়ল ‘ইক্কিস’, প্রশংসিত হচ্ছে অমিতাভের নাতির অভিনয়

'ইক্কিস'-এর দাপটে বক্সঅফিসে 'ধুরন্ধর'-এর রাজত্ব ফিকে হয়ে গিয়েছে। ছবিটি দর্শকদের কাছ থেকেও প্রচুর প্রশংসা কুড়োচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের শুরু থেকেই বলিউডের সাফল্য! ১ জানুয়ারী মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রথম এবং বলিউড কিংবদন্তি নায়ক ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’। সিনেপ্রেমীদের নববর্ষের উপহার দিয়েছে বলিউড। আর প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। এবং সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। বলা যাচ্ছে, ‘ইক্কিস’-এর দাপটে বক্সঅফিসে ‘ধুরন্ধর’-এর রাজত্ব ফিকে হয়ে গিয়েছে। ছবিটি দর্শকদের কাছ থেকেও প্রচুর প্রশংসা কুড়োচ্ছে। যার ফলে ‘ধুরন্ধর’ কে টেক্কা দিয়ে প্রথমদিনেই শক্তিশালী আয় করেছে ছবিটি।

১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে শহিদ ২১ বছর বয়সী অরুণ ক্ষেত্রপালের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি, যা প্রত্যাশার চেয়েও অনেক ভাল ওপেনিং করেছে। ইক্কিসের অগ্রিম বুকিং-ও ভাল হয়েছে। জাতীয় সিনেমা চেইনে প্রায় ৩৫,০০০ টিকিট অগ্রিম বুক করা হয়েছিল। সুতরাং মুক্তির আগেই ৫ কোটি টাকা আয় করে ফেলেছিল ছবিটি। রিপোর্ট অনুসারে, “ইক্কিস” নববর্ষের দিন ৭ কোটি টাকারও বেশি আয় করেছে। এদিকে পঞ্চম সপ্তাহে, ‘ধুরন্ধর’ এখনও সদ্য মুক্তিপ্রাপ্ত “২১” এর তুলনায় প্রায় ৪০% বেশি শো দখল করে রেখেছে। তা সত্ত্বেও, “ইক্কিস” এর উদ্বোধনী সংগ্রহ প্রত্যাশা অনুযায়ি ব্যাপক আয় করেছে।

এদিকে ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ‘তু মেরি ম্যায় তেরা’, বক্সঅফিসে তেমন ব্যবসা করতে অক্ষম। সেই তুলনায় অগস্ত্যের ছবি ভাল আয় করেছে। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ‘২১’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করছেন। ছবিতে প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র অরুণের বাবার ভূমিকায় অভিনয় করেছেন। ‘২১’-তে জয়দীপ আহলাওয়াতও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর