‘আমি বিছানায় এখনও সক্ষম’, জন্মদিনে বিস্ফোরক কবির সুমন

বয়স হয়েছে! রাতে ভালো ঘুম হয় না কিন্তু আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। তাই নারীরা আমার পাশে থাকলে আমাকে সমৃদ্ধ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ জন্মদিন টলিউডের বর্ষীয়ান গায়ক, পরিচালক কবির সুমনের। জন্মদিনের ঠিক একদিন আগেই এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বসেছিলেন কবির সুমন। সেখানেও তুলে ধরলেন জীবনের একাধিক অভিজ্ঞতার কথা। টলিউডের একজন বিশিষ্ট গায়ক হলেও এখন তাঁর তেমন সম্মান নেই, নাম-ডাক নেই! সেটাও জানালেন তিনি। বয়স ৭৫-এ পদার্পণ করলেন আজ তিনি। প্রথমেই জন্মদিনে বিশেষ পরিকল্পনার কথা জানালেন তিনি। বললেন, জন্মদিনে বিশেষ কিছু পরিকল্পনা নেই তাঁর, আগে যখন তাঁর নাম ছিল জন্মদিন অনেকেই ভালোবেসে উদযাপন করতেন। কিন্তু এখন অস্বস্তি হয়।

কাজ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে গায়ক বলেন, লোকে এখন তাঁকে চায় না। তাই কাজ করতে চাইলেও করা হয়ে ওঠে না। আসলে বিনোদন শিল্পীদের একটা বয়সের পর কেউ চায় না। বহু বছর গান গেয়েছেন তিনি। কিন্তু তরুণ প্রজন্মের কাছে আজ তাঁর কোনও পাত্তা নেই। নতুন প্রজন্মদের কাছে আজ তিনি শিখতে চান এবং শেখাতে চান কিন্তু বিনা পারিশ্রমিকে আর কাজ করতে রাজি নন। কোনও একক অনুষ্ঠান করার বিষয়ে কবির সুমন জানালেন, ‘বড্ড ফোন আসে। কিন্তু আমি সবার মনের মত নই। আমি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় অনেকদিন থাকুক। কিন্তু এই বিষয়টি যদি তুলে ধরি তাহলে আমাকেও তৃণমূলের সমর্থক ভেবে আর অনুষ্ঠানে ডাকবে না।’

এই সাক্ষাৎকারের আগে কবির সুমন তিন ঘন্টা রেকর্ডিং সেরেছেন। তারপরেও দীর্ঘ সাক্ষাৎকার। এনার্জি বুস্টার কোথা থেকে আসে জানতে চাওয়া হলে, সুমন বলেন, “কাম, মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব! বয়স হয়েছে! রাতে ভালো ঘুম হয় না কিন্তু আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। তাই নারীরা আমার পাশে থাকলে আমাকে সমৃদ্ধ করে। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করাতেই আমার বিপুল এনার্জি।” স্বপ্ন বলতে তাঁর একটি সিনেমা পরিচালনা করার। একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন। যদিও এখন আর রাজনীতির সঙ্গে নেই তিনি।

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং