দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  তারকারা কীভাবে দীপাবলি উদযাপন করেন তা জানতে মুখিয়ে থাকেন ভক্তরা। এর মাঝেই অনুরাগীদের বড় চমক দিলেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এতদিন ছেলেকে ক্যামেরার আড়ালেই রেখেছিলেন   জনপ্রিয় জুটি । তবে এবারের দীপাবলিতে সেই গোপনীয়তার বেড়া ভাঙলেন তাঁরা। প্রথমবার প্রকাশ্যে আনলেন একরত্তি ছেলে বিহানের  মুখ। বাবা-মায়ের সঙ্গে ছোট্ট  বিহানের মিষ্টি পারিবারিক ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ক্যাটরিনা ও ভিকি। ছবিতে দেখা যাচ্ছে, দু’জনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তাঁদের একরত্তি ছেলে বিহান। আনন্দে দু’হাত উপরে তুলে হাসছে সে। দু’পাশে বসে স্নেহভরে ছেলেকে আগলে রেখেছেন  তারকা দম্পতি। তিনজনের মুখেই রয়েছে অনাবিল হাসি। ছবিটি এক সুখী পরিবারের সুন্দর মুহূর্তকে তুলে ধরেছে। ছবিতে ক্যাটরিনাকে দেখা গিয়েছে হলুদ রঙের সুন্দর এথনিক পোশাকে। অন্যদিকে, ভিকি বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী কুর্তা। ছোট্ট ভিয়ানের পরনেও ছিল হলুদ রঙের জ্যাকেট দেওয়া পাঞ্জাবি। বাবা-মায়ের পোশাকের সঙ্গে রং মিলিয়ে তার সাজও নজর কেড়েছে অনুরাগীদের। তিনজনের এই রঙের মিলান্তি এবং পারিবারিক রসায়ন ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

 

View this post on Instagram

 

 

ছবির সঙ্গে একটি মিষ্টি ক্যাপশনও দিয়েছেন তারকা দম্পতি। তাঁরা লিখেছেন, ‘এখনও পর্যন্ত আমাদের সবচেয়ে আলোকময় দীপাবলি। সকলের জীবনে ভালবাসা, আলো ও আনন্দ ছড়িয়ে পড়ুক।’ উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গোপন রাখার পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের পরিবারে আসে নতুন সদস্য। তবে ছেলের মুখ এতদিন প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। তাই এবারের দীপাবলিতে ক্যাটরিনা-ভিকির এই পারিবারিক উপহার এখন বলিউডের অন্যতম চর্চিত বিষয়।

 

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’