সোনা পাচার মামলায় খারিজ কন্নড় অভিনেত্রী রান্যার আর্জি, থাকতে হবে জেলেই, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:   সোনা পাচারের দায়ে জেলবন্দি রয়েছেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। ১০২ কোটি টাকা জরিমানার নোটিশও পাঠিয়েছিল শুল্ক রাজস্ব গোয়েন্দা দফতর। শুধু অভিনেত্রী নয় তরুণ কোন্ডারু রাজু এবং সাহিল জৈন নামে দুই সঙ্গীকেও আটক করা হয়। সেই মামালাতেই কন্নড় অভিনেত্রী আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। জেল হেফাজতের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের বিরুদ্ধে ‘কনজার্ভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিজ’-এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা বহাল রাখল সুপ্রিম কোর্ট।

বিভিন্ন আদালতে রান্যা, তরুণ এবং সাহিলের জামিন আবেদন খারিজ হওয়ার পর, তাদের মায়েরা COFEPOSA আইনের অধীনে তাদের বিরুদ্ধে হওয়া মামলা দায়ের নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। রোহিণী রাও, রমা রাজু এবং প্রিয়াঙ্কা সরকারিয়া এই তিনজন আদালতকে COFEPOSA আইনের অধীনে মামলা বাতিল করার এবং তিনজনের বিরুদ্ধে মামলা খারিজ করার জন্য অনুরোধ করেছিলেন। বিচারপতি অনু শিবরমনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছে এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, তরুণ এবং সাহিল এই দুই দুই সঙ্গীকে নিয়ে কন্নড় অভিনেত্রী সোনা পাচারের একটি সিন্ডিকেট তৈরি করেছিলেন । তাঁরা মূলত দুবাই, উগান্ডা সহ বেশ কয়েকটি দেশ থেকে সোনা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তকারীদের আরও অভিযোগ পাচারের টাকা হাওয়ালার মাধ্যমে লেনদেন করা হত। গত ৩ মার্চ দুবাই থেকে ফেরার পথে ১৪ কেজি ৮০০ গ্রাম সোনা-সহ দক্ষিণী অভিনেত্রী রান্যা রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেফতার করে শুল্ক রাজস্ব দফতরের গোয়েন্দারা। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় ১২ কোটি টাকা। শরীরে থাকা বিশেষভাবে তৈরি কোমর বন্ধনী থেকেই ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। পরে রান্যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার গয়না ও নগদ ২.৬৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ডিআরআই গোয়েন্দারা।

আরও পড়ুন: সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা

আদালতে শুল্ক রাজস্ব গোয়েন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ২৭ বার দুবাই যাতায়াত করেছেন অভিনেত্রী। প্রতিবারই বিপুল পরিমাণ সোনা নিয়ে এসেছেন। দুবাই ট্রিপের জন্য প্রতি বার ১২ থেকে ১৪ লক্ষ টাকা পেতেন রান্যা। বাবা কর্নাটক পুলিশের ডিজি পদমর্যাদার আধিকারিক হওয়ায় অতি সহজেই বিমানবন্দরের তল্লাশি এড়াতে পেরেছিলেন তিনি। যদিও সোনা পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও গালিগালাজ দেওয়ার পাল্টা অভিযোগ এনেছিলেন রান্যা।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি