মাত্র ৯৬ পর্বেই ‘গোধূলি আলাপ’ জায়গা করে নিল জাতীয়স্তরে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিককে হিন্দিতে রূপান্তর বা একই কাহিনী নিয়ে আস্তো একটা হিন্দি ধারাবাহিক এটা নতুন কিছু নয়। এর আগে, মিঠাই, খুকুমণি হোম ডেলিভারি, শ্রীময়ী একাধিক জনপ্রিয় ধারাবাহিক জায়গা পেয়েছে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। একই গল্পের আদলে তৈরি একেকটা হিন্দি ধারাবাহিক গুলিও জাতীয়স্তরে বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। তবে এইসব ধারাবাহিকগুলির হিন্দি রূপান্তর অনেক পরেই হয়েছে, যখন বাংলাতে ধারাবাহিকগুলি জনপ্রিয়তা পেয়েছে তারপরেই। কিন্তু এবার মাত্র ৯৬ পর্বেই হিন্দি ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিল রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)।

স্টার জলসার এই ধারাবাহিক প্রথম প্রথম দর্শকের মন না পেলেও এখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছে।অসমবয়সী দাম্পত্যের কাহিনী দর্শকরা পরতে পরতে উপভোগ করছে। শহরের বিখ্যাত উকিল অরিন্দমের সঙ্গে গ্রামের বহুরূপী মেয়ে নোলকের প্রেম দেখে খুশিতে এখন ডগমগ দর্শক। তবে এবার এই ধারাবাহিকের মুকুটে নয়া পালক। টেলিপাড়ার খবর, খুব শীঘ্রই স্টার ভারত চ্যানেলে রাজ চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের হিন্দি রূপান্তর আসছে। যার নাম ‘উমর কি সীমা’। এই খবর ছড়াতেই অনুরাগীদের কৌতূহলও চরম পর্যায়ে পৌঁছেছে। সবাই জানতে চাইছেন, ধারাবাহিক তো হচ্ছে ঠিকই কিন্তু তাঁদের প্রিয় কৌশিক সেন ওরফে ‘অরিন্দম রায়’-এর ভূমিকায় কাকে দেখা যাবে হিন্দি রূপান্তরে? জানা গিয়েছে, ইকবাল খান নাকি এই চরিত্রে অভিনয় করতে চলেছেন।

 

আর এই ধারাবাহিকের প্রযোজনা করছেন অতুল কেতকার। একটি বেসরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টলিউডের এই ধারাবাহিকের প্রযোজক-পরিচালক এখনও এই বিষয়ে কোনও খবর পায়নি। তবে হিন্দি রূপান্তরে স্বাভাবিকভাবেই গল্পের কিছু বদল ঘটবে। জানা যাচ্ছে, আইনজীবী নয়, ইকবালকে দেখা যাবে দাপুটে ব্যবসায়ী চরিত্রে। যিনি সারাক্ষণ দেবী লক্ষ্মীর আরাধনায় মগ্ন। তাই সময়মতো সাতপাক ঘোরা হয়নি তাঁর। আর গল্পের কাহিনী অনুযায়ী তাঁর বউ হবে তাঁর থেকে অনেক ছোট। যেখানে বাংলা ধারাবাহিকে কমবয়সী নায়িকার চরিত্রের নাম ‘নোলক’। যেখানে অভিনয় করছেন সোমু সরকার। তবে হিন্দিতে এই চরিত্রে কাকে দেখা যাবে? সেই নিয়েই চলছে জল্পনা। তবে এখনও হিন্দিতে এই ধারাবাহিকের প্রচার শ্যুটও হয়নি।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২