Met Gala 2022: মাত্র তিন সপ্তাহেই ৭ কেজি ঝরালেন কিম, পরলেন মেরিলিনের গাউন

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা মরসুম কাটিয়ে গোটা বিশ্ব ধীরে ধীরে সুস্থ হচ্ছে। করোনার কারণে দু বছর ধরে অনেক বড় বড় শো-ইই বাতিল করে দেওয়া হয়েছিল। তবে পৃথিবী সুস্থ হতেই পুনরায় শুরু হয়েছে বিশ্বের বড় বড় ইভেন্ট গুলি। যার মধ্যে বিশ্বের অন্যতম ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২২। ইতিমধ্যেই এই শো শুরু হয়েছে। যেখানে অংশগ্রহণ করেছেন সারা বিশ্বের নিখুঁত নিখুঁত সব সেলিব্রেটি বা শিল্পীরা। এবার এই শোয়ের অন্যতম অংশীদার হয়েছেন আমেরিকার বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ান। নিখুঁত ফ্যাশনের জন্য কতদূর পর্যন্ত যাওয়া যায়, তার এক্কেবারে যোগ্য উদাহরন হয়ে রয়ে গেলেন কিম কার্দাশিয়ান। কিমের উপস্থিতি এই বছর মেট গালার অন্যতম সারপ্রাইজ ছিল দর্শকদের কাছে, সঙ্গে তাঁর লুক হতবাক করেছে সক্কলকে।

জানেন কি, গতকাল রাতে, কিম মেট গালায় সেই পোশাকে হেঁটেছিলেন, তা হলিউডের কিংবদন্তী অভিনেত্রী মেরিলিন মনরো-র। প্রয়াত মেরিলিন মনরোর এই পোশাকটি ফ্যাশন ইতিহাসের অন্যতম উদ্দীপক। এই পোশাকটি পরে এদিন কিম কার্দাশিয়ান মেট গালায় হেঁটেছেন। এমনকী এই পোশাকটি পরার জন্যে কিম কার্দাশিয়ান মাত্র তিন সপ্তাহেই ৭ কিলো ওজন ঝরিয়েছেন। অত্যাশ্চর্য হলেও এটাই সত্য ঘটনা। গতকাল রাতেই তিনি তাঁর ইনস্টাগ্রামে এই পোশাকের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি এই মুহূর্তের জন্য চির কৃতজ্ঞ’। পাশাপাশি কিমের ওজন কমানোর গল্পও এখন গোটা সোশ্যাল মিডিয়ার চর্চিত। পোশাকে নিজেকে ফিট করার জন্য, কিমকে কঠোর আচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল।

তিনি এই পোশাক পরে মেট গালায় উপস্থিতির জন্য তিন সপ্তাহে ৭ কিলো ওজন কমিয়েছেন। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী ফিগার সংকল্পের জন্যই পরিচিত। একবার একটি সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, তিনি দ্বিতীয় সন্তান হওয়ার পরে অ্যাটকিন্স ডায়েট করার চেষ্টা করেছিলেন। যা খুবই কঠোরতম একটি ডায়েট। তিন সন্তানের মা হয়েও ফিগারের প্রতি তাঁর এত সচেতনতা, তা দেশের সমস্ত বিনোদন ক্ষেত্রের অণুপ্রেরনা। কিম কার্দাশিয়ান, নিজের ফিগারের কারণে তিনিই প্রায়শই চর্চায় থাকেন।

 

তবে মেরিলিনের এই পোশাকের অনেক ইতিহাস আছে। উল্লেখ্য, ১৯৬২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি জন ফিটজেরাল্ড কেনেডির ‘শুভ জন্মদিন’ এই পোশাকে হাজির হয়েছিলেন মেরিলিন মনরো। এই পোশাকটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে৷ মারলিন মনরো এই পোশাকে সেদিন রীতিমতন মুগ্ধ করেছিলেন সবাইকে, বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরী বলতে কেউ দ্বিধা করবে না এই কিংবদন্তী অভিনেত্রীকে। এমনকি আমাদের মহানায়িকা সুচিত্রা সেন, সৌন্দর্য্যের নিরিখে নিজেকে মেরিলিন মনরোর পরে রাখতেন।

এমনকী, কিম কার্দাশিয়ান, মেরিলিন মনরো-র যে পোশাকটি পরেছিলেন সেটি ১৯৯৯ সালে 1.26 মিলিয়ন এবং ২০১৬ সালে $4.6 মিলিয়নে নিলাম হয়েছিল৷ এই পোশাকটিতে একটি অত্যাশ্চর্য স্কিনটাইট গাউন। যা ৬০০০ টিরও বেশি হাতে সেলাই করা ক্রিস্টাল দিয়ে তৈরি।

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের