‘আশি দশকে অভিনেত্রীদের ব্যবহার করা হত শুধু পুরুষদের মনোরঞ্জনের জন্যে’ : মন্দাকিনী

অভিনেত্রীদের শুধুমাত্র অভিনেতাদের সঙ্গে ৩-৪ টি গানে কয়েকটি রোমান্টিক দৃশ্য সৃষ্টি করার জন্য ব্যবহার করা হত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশি দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অভিনেত্রী মন্দাকিনী। বলিউডে একাধিক ছবি করলেও, ‘রাম তেরি গঙ্গা মাইলি’ চলচ্চিত্রে আইকনিক অভিনয়ের জন্য তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। তবে তিনি হিন্দি এবং আঞ্চলিক উভয় চলচ্চিত্র এই কাজ করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল, ১৯৯৬ সালের ‘জোরদার’ চলচ্চিত্রে। এরপরই তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে খুব শীঘ্রই তিনি একটি মিউজিক ভিডিওর মাধ্যমে দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন করছেন। ছেলে রাব্বিল ঠাকুরের হাত ধরে, তিনি চলচ্চিত্রে ফিরছেন। সম্প্রতি, অভিনেত্রী বিনোদন শিল্পে নিজের কেরিয়ারের দিনগুলির বিষয়ে মুখ খুলেছেন। যখন সেখানে পুরুষতন্ত্রের রাজত্ব চলছিল।

তিনি প্রকাশ করেছেন যে, সেই সময়ে মহিলা অভিনেত্রীদের খুব বেশি চাহিদা ছিল না। অভিনেত্রীদের শুধুমাত্র অভিনেতাদের সঙ্গে ৩-৪ টি গানে কয়েকটি রোমান্টিক দৃশ্য সৃষ্টি করার জন্য ব্যবহার করা হত। তিনি আরও বলেন, তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজের খ্যাতি অর্জন করার জন্যে। এমনকি তিনি আরও জানিয়েছেন যে, তখন অভিনেতা রা নিজেরাই ঠিক করে নিতেন যে, তাঁরা কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান। তখনই সেইসব অভিনেত্রীরা চলচ্চিত্রে স্বাক্ষর করতে পারতো।

তিনি আরও বলেন, “সেই সময়টা পুরোটাই পুরুষ-ভিত্তিক সময় ছিল। তখনকার দিনে নায়িকাদের খুব একটা চাহিদা ছিল না। যখন আমি সিনেমায় সাইন করতে শুরু করি, তখন এমন কিছু সিনেমা আমাকে দেওয়া হত, তা ইচ্ছে না থাকলেও করতে হত। আমরা যখন চলচ্চিত্রে কাজ করতাম, তখন আমাদের আয় হতো প্রায় ৫০ হাজার রুপি। পুরো ছবির জন্য 1-1.5 লাখ টাকা পেতাম।”

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে