বিশ্ব অ্যাথলেটিক্সে রুপো জয় ভারতের, নীরজকে অভিনন্দন গোটা বলিউডের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতের জয়। রৌপ্যপদক জিতলেন অলিম্পিক জয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া (NEERAJ CHOPRA)। প্রায় ১৯ বছর পর ভারতে এই পদক এল নীরজের হাত ধরে। নীরজের এই কৃতিত্বে অভিভূত দেশের প্রধানমন্ত্রী থেকে গোটা দেশবাসী। উল্লেখ্য, ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ জ্যাভলিনে পদক জিতেছিলেন। এর প্রায় ১৯ বছর পর এই পদক ভারতে এল। ভারতীয় ক্রীড়াজগতকে বিশ্বের মানচিত্রে বারবার তুলে ধরেছেন নীরজ। অলিম্পিকে স্বর্ণজয় দিয়েই দেশের প্রতিটি মানুষের কাছে পরিচয় বানিয়েছিলেন নীরজ। তাঁর আগেও তিনি একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করেছেন। কিন্তু অলিম্পিকের ঐতিহাসিক জয়ের পরেই তিনি পরিচিত হন গোটা বিশ্বের কাছে। ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্সে রৌপ্যপদক জিতে ফের ভারতের নাম বিশ্ব মানচিত্রে তুলে আনলেন নীরজ। তাঁর এই সাফল্যে গোটা দেশ উচ্ছ্বসিত। যেখানে বাদ নেই বলিউড মহলও। ইতিমধ্যেই বেশ কয়েকজন বলিউড তারকা তাঁদের সোশ্যাল মিডিয়ায় নীরজের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। 

অভিনেত্রী করিনা কাপুর খান, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নীরজের ভারতীয় পতাকা হাতে একটি ছবি দিয়ে তাঁকে ‘অভিনন্দন’ জানিয়েছেন।

এছাড়া চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকরও তাঁর ইন্সটা স্টোরিতে একটি ছবি শেয়ার করে, লিখেছেন, “বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতে আবারও ইতিহাস গড়ার জন্যে নীরজকে অনেক অভিনন্দন।”

কঙ্গনা রানাউতও নীরজকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নীরজের একটি জ্যাভেলিন নিক্ষেপের ভিডিও শেয়ার করে লিখেছেন, “অপ্রতিরোধ্য নীরজ চোপড়া… ভারতের গর্ব।”

অভিনেতা রাজকুমার রাও লিখেছেন, “অনেক অভিনন্দন ভাই”।

অন্যদিকে অভিনেত্রী অনুষ্কা শর্মা, সিদ্ধার্থ মালহোত্রা, আয়ূষ্মান খুরানা, অভিনেত্রী ভূমি পেডনেকারও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নীরজের ছবি দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে নীরজ চতুর্থ প্রচেষ্টায় 88.13 মিটার দূরে জ্যাভলিন নিক্ষেপ করে ফের বিশ্ব রেকর্ড গড়েছেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের