গরীব ডাব বিক্রেতাকে বকা দিচ্ছে দিয়া মির্জার ৫ বছরের ছেলে, নেটপাড়ায় নিন্দার ঝড়

পাঁচ বছরের ছেলেকে দিয়ে প্রাপ্তবয়স্ক ডাব বিক্রেতাকে ধমক, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে অভিনেত্রী দিয়া মির্জা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছরের ছেলেকে দিয়ে প্রাপ্তবয়স্ক ডাব বিক্রেতাকে ধমক, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে অভিনেত্রী দিয়া মির্জা। ভাল হোক বা খারাপ, সেলিব্রিটিদের কর্মকাণ্ড নিয়ে সবসময় চর্চা চলছেই সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নাম জুড়ল দিয়ার। ব্যাপারটা ঠিক কী হয়েছে? আসলে সম্প্রতি সোহা আলি খানের পডকাস্ট শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দিয়া। সেখানেই ছেলেকে লালন-পালনের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী। পরিবেশ সচেতনতা নিয়েও কথা বলেছেন। জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়েও কঠোর বিরোধিতা করেছেন তিনি।

এরপর একটি ঘটনার বর্ণনা করে দিয়া বলেন, একবার তাঁর ছেলে অভিযান প্লাস্টিকের ব্যাগে নারকেল ডাব আনার জন্য একজন ডাব বিক্রেতাকে তীব্র ভর্ৎসনা করেছিল। ডাব বিক্রেতা লোকটি প্লাস্টিকের ব্যাগে করে অভিযানকে ডাব দিয়েছিলেন, তাতে একটি প্লাস্টিকের স্ট্রও ছিল। যা দেখে তাঁর ছেলে অভিযান ডাবওয়ালাকে বকুনি দিয়ে বলেছিল, ‘ভাইয়া, এটা প্লাস্টিকে কেন এনেছেন, আমাদের বাড়িতে প্লাস্টিক নিষেধ, আপনি এটা প্লাস্টিক থেকে বের করে দিন, এটা নিচে রাখুন আর প্লাস্টিক ও স্ট্র নিয়ে যান।’ দিয়া বলেন, ‘বিষয়টি আমার কাছেও বিষয়টি খুব বিরক্তিকর ছিল। আমি প্লাস্টিক একেবারে পছন্দ করি না। বিক্রেতা জানত না যে, সে কাকে ডেলিভারি করছে। তাই ছেলে প্রতিবাদ করে ঠিক করেছে।’ অভিযানের এই প্রতিবাদী মনোভাবের প্রশংসা করেন সোহা আলি খানও।

 

এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র বিতর্কের সম্মুখীন হয়েছেন দিয়া। অনেকেই অভিযানের এমন আচরণ এবং মা হয়ে দিয়ার তাঁকে সমর্থন করার বিষয়টি ভাল চোখে দেখেনি। একজন দিয়াকে ‘অহংকারী’ বলে লিখেছেন, ‘যে ব্যক্তি আপনাকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার বাড়ি গিয়ে পরিষেবা দিচ্ছে, তাঁর সঙ্গে এমন অভদ্র আচরণ করাটা কি ঠিক? সাধারণ সম্মান এবং শালীনতা সবাইকে অন্ধ করে দেয়। আপনার উচিৎ ছিল ঠেলাগাড়িতে গিয়ে নিজেই ডাব কিনে আনা।’ আর একজন শ্রোতা উল্লেখ করেছেন যে, ‘দিয়া নিজেও নিশ্চয়ই প্লাস্টিকের পাত্রে আসা মেকআপ পণ্য ব্যবহার করেন, এ নিয়েও তাহলে কথা বলুন। প্রচণ্ড গ্রীষ্মে দুবেলায় গরিব ডাব বিক্রেতাকে একটি শিশু বকুনি দিচ্ছে, অথচ প্রাপ্তবয়স্করা এটাকে ‘বড়দের বিরুদ্ধে রুখে দাঁড়ানো’ বলে উদযাপন করছে। বড়দের সম্মান করাও বাবা-মায়ের লালন-পালনের দিকটি তুলে ধরে।’ আর একটি মন্তব্যে লেখা ছিল, ‘অহংকারী দিয়া মির্জা আজেবাজে কথা বলছে, অন্য সুবিধাভোগী মহিলা তাতে সায় দিচ্ছে। আগে আপনার সন্তানকে কিছু ভদ্রতা শেখান।’ তবে এই বিতর্কে এখনও মুখ খোলেননি দিয়া মির্জা। অভিনেত্রী দিয়া মির্জা ২০২১ সালে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন। একই বছর তাঁদের পুত্র অভিযানের জন্ম হয়। এর আগে তিনি প্রযোজক সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি