মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে অন্তরঙ্গ অগস্থ্য-সুহানা, ফের চর্চায় তাঁদের প্রেম

তাঁদের প্রেম শুরু হয়েছে জ়োয়া আখতারের ‘দি আর্চিজ’-র সেট থেকে। বন্ধুত্ব গড়িয়েছে প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত নেটফ্লিক্স রিলিজ ‘দ্য আর্চিস’। ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করছেন শাহরুখ-কন্যা সুহানা খান, বনি কাপুর ছোট কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চন নাতি অগস্ত্য নন্দা। যাই হোক তরুণ প্রজন্মের অভিনয় দেখার জন্যে উদগ্রীব ভক্তরা। এদিকে বলিউড তারকাদের মধ্যে প্রেমের জল্পনা এখন জলভাত হয়ে গিয়েছে। কারুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখলেই শুরু হয়ে যায় তাঁদের প্রেমের চর্চা। যেমন সম্প্রতি শাহরুখ খান-কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের চর্চা ফের লাইমলাইটে। তাঁরা নাকি প্রায় বছর খানেক ধরেই প্রেম করছেন। আর তাঁদের প্রেম শুরু হয়েছে জ়োয়া আখতারের ‘দি আর্চিজ’-র সেট থেকে। বন্ধুত্ব গড়িয়েছে প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

অন্যদিকে জাহ্নবী কাপুরের সঙ্গেও বীর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে মেতেছে বি টাউন। এদিকে গতকাল নিজের বাড়িতে দীপাবলি উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রি। সেখানেও অন্তরঙ্গ অবস্থায় দেখা মিলল দুজনার। সেখানে ‘দি আর্চিজ়’-এর আরো কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। লাল গালিচায় খুশি কাপুরের সঙ্গে আসেন সুহানা। তাঁর পরনে ছিল সোনালি ও লাল রঙের লহেঙ্গা। অন্য দিকে মিহির আহুজার সঙ্গে এসেছিলেন অগস্ত্য। কালো রঙের কুর্তায় বেশ চমৎকার দেখাচ্ছিল তাঁকে, এদিন লাল গালিচায় তাঁদের একসঙ্গে দেখা না গেলেও পার্টিতে নাকি একে অপরের সঙ্গ ছাড়েননি সুহানা ও অগস্ত্য।

পার্টি থেকে বেরোনোর পথেও একসঙ্গে দেখা মিলল।সুহানাকে গাড়িতে তুলে দিতে এগিয়ে আসেন অগস্ত্য। সুহানার গাড়ি চলে না যাওয়া পর্যন্ত সেখান দাঁড়িয়েছিলেন বিগ বির নাতি। এরপর থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক আরও জোরদার হয়। গত বছরের অগস্ট মাস থেকে নাকি সম্পর্কেও রয়েছেন অগস্থ্য-সুহানা। এমনকি সুহানা-অগস্ত্যের সম্পর্কে সিলমোহর দিয়েছেন অগস্ত্যের মা ও বিগ বি-কন্যা শ্বেতা বচ্চনও। সুহানাকে নাকি খুব পছন্দ করেন তিনি। ওদিকে সুহানার সঙ্গে অগস্ত্যের সম্পর্কেও বেশ খুশি শাহরুখ ও তাঁর পরিবারও।

 

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন