তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন, সবটাই চর্চায় থাকে। কার কখন সম্পর্ক ভাঙছে, কে কখন নতুন সম্পর্কে জড়াচ্ছেন, কে মা হতে চলেছেন, কতবার গর্ভধারণ করছেন, সবটাই মুচমুচে গসিপের বিষয়। যাই হোক, দিন কয়েক ধরেই অভিনেত্রী করিনা কাপুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে। যা নিয়ে আবারও অভিনেত্রীর তৃতীয়বার গর্ভধারণের গুজব উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বান্দ্রার একটি জিমের বাইরে অভিনেত্রী দাঁড়িয়ে রয়েছেন তাঁর গাড়ির জন্যে। তিনি সম্পূর্ণ কালো পোশাকে মোড়া ছিলেন। যার মধ্যে দিয়ে ঠিকরে বেরোচ্ছে স্ফিতোদর। তাঁর পেটের অংশটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। যা অভিনেত্রীর গর্ভধারণের গুজবকে আরও উস্কে দিয়েছে।

যদিও নায়িকাদের প্রেগন্যান্সির গুজব সবসময় ভাইরাল হচ্ছে। একটু ঢিলেঢালা পোশাক বা একটু পেট ফোলা অবস্থায় দেখা গেলেই গুজব ছড়ায় যে, তাঁরা মা হচ্ছেন। এর আগেও করিনার তৃতীয়বার মা হওয়ার গুজব উঠেছিল। তবে মনে করা হচ্ছে অভিনেত্রীর ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক। করিনা যে কতটা ফিটনেস ফ্রিক, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুই সন্তানের সময়েও তিনি নিয়ম করে শরীরচর্চা করেছেন। আর এখন বর্ষাকালীন দিনেও তিনি শরীরচর্চা করতে ভুলছেন না। জিমে গিয়ে শরীরচর্চা করছেন। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রার একটি জিম থেকে বেরোনোর সময়েই তাঁর পোশাকের ফাঁকে স্ফিতোদর দেখা যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। কেউ বলছেন, ‘তৃতীয় সন্তান আসছে।’ আবার কেউ জিজ্ঞেসা করেছেন, ‘করিনা কাপুর কি আবার গর্ভবতী?’ তবে, করিনা বা তাঁর স্বামী সইফ আলি খান কেউই এই গর্ভধারণের গুজবটি নিশ্চিত করেননি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর করিনা ও সইফ তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানকে পরিবারে স্বাগত জানান। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি অভিনেত্রী তাঁদের দ্বিতীয় পুত্র জেহ আলি খানের জন্ম দেন। তাঁদের বিয়ে হয় ২০১২ সালের ১৬ অক্টোবর। এর আগে সইফ অমৃতা সিংহের সঙ্গে বিবাহিত ছিলেন। সেই ঘরে তাঁর দুটি সন্তান, সাড়া আলি খান এবং ইব্রাহিম আলি খান।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের