‘মাঝে মাঝে মনে হয় মা ভ্রমণে গিয়েছেন, আবার ফিরে আসবেন’, শ্রীদেবীর স্মরণে জাহ্নবী

২০১৮ সালে জাহ্নবীর 'ধড়ক' দিয়ে ডেবিউ করার আগেই দুবাইয়ে রহস্যজনক মৃত্যু হয় শ্রীদেবীর। এখনও তাঁর মৃত্যু রহস্য খুঁজে পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাহ্নবী কাপুর, বলিউডের প্রথম সারির অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের বড় কন্যা। ডেবিউ-র অল্প কয়েক বছরেই বলিউডে জায়গা পোক্ত করেছেন তিনি। পাশাপাশি দক্ষিণেও জায়গা পাকিয়ে নিয়েছেন। এই মুহূর্তে রামচরণের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘পেড্ডি’র প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ২০১৮ সালে জাহ্নবীর ‘ধড়ক’ দিয়ে ডেবিউ করার আগেই দুবাইয়ে রহস্যজনক মৃত্যু হয় শ্রীদেবীর। এখনও তাঁর মৃত্যু রহস্য খুঁজে পাওয়া যায়নি। মাকে হারানোর যন্ত্রণা এখনও কুড়ে কুড়ে খায় অভিনেত্রীকে। মায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা প্রায়শই স্মরণ করেন অভিনেত্রী।

সম্প্রতি শ্রীদেবীর রেখে যাওয়া কীর্তি, পরিবারকে সময় দেওয়ার জন্য তাঁর লাইমলাইট থেকে সরে আসার সিদ্ধান্ত, একাধিক জায়গায় মায়ের উপস্থিতি অনুভব করা, সে সব নিয়ে কথা বলেছেন জাহ্নবী। সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মা খুব লাজুক মানুষ ছিলেন। তিনি ৪ বছর বয়সে কাজ শুরু করেছিলেন, কিন্তু একসময় তাঁর মনে হয়েছিল পরিবারকে সময় দেওয়া উচিত। তাই অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। আর তিনি যদি কিছু করার সিদ্ধান্ত নিতেন, সেটা করেই ছাড়তেন। মায়ের এই গুণটা আমাকে মুগ্ধ করত। আমরা যখন ছোট ছিলাম তখনই তিনি পেশাগত জীবনের অধ্যায়টি পেছনে ফেলে আমাদের সঙ্গে সময় কাটাতে শুরু করেন। এরপর যখন আমরা প্রাপ্ত বয়স্ক হলাম, তখন তিনি অভিনয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ‘ইংলিশ ভিংলিশ’-এর শুটিংয়ের সময় মাকে নিউইয়র্ক চলে যেতে হয়েছিল। তখনই আমার বোন খুশির জন্মদিন ছিল। সেটি মিস করার জন্যে ফোনে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন মা। তাঁর কাছে শুটিংয়ের থেকেও গুরুত্বপূর্ণ ছিল খুশির জন্মদিন।’

আরও বলেন, ‘শ্রীদেবী যেখানেই যেতেন, সেখানেই ভিড় লেগে থাকত। কিন্তু আমরা খুব সুরক্ষিত, সুবিধাপ্রাপ্ত ও নিরাপদ জীবনযাপন করতাম, তিনি যা কিছু অর্জন করেছেন, কখনই তা নিয়ে অহংকার করেননি। বাড়িতে থাকলে মা আমাদের জন্যে রান্না করত। তবে তাঁর প্রিয় কাজ ছিল বাবার মাথায় তেল মালিশ করিয়ে দেওয়া। আমার মা সবসময় আমাদের সৎ মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, বিষাক্ত মনোভাব কাজ করলেই তা ক্যামেরায় ফুটে উঠবে। আমার মায়ের মতো কখনও কেউ হতে পারবে না।’ শ্রীদেবীর মৃত্যু এখনও তাঁকে কষ্ট দেয় কিনা জানতে চাইলে, জাহ্নবী কাঁদো কাঁদো মুখ নিয়ে বলেন, ‘এই কষ্টটা কখনই কমবে না। মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি যেখানে মনে হয় মা ভ্রমণে গিয়েছেন, আবার ফিরে আসবেন। আমার স্বপ্নে, সেটাই বাস্তবতা। দুটো জায়গায় আমি তাঁর সংযোগ বেশি অনুভব করি–একটি হল ক্যামেরার, আর অন্যটি যখন আমি তিরুপতি যাই।’ ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, ৫৪ বছর বয়সে দুবাইতে শ্রীদেবী মারা যান। জ্ঞান হারানোর পর বাথটাবে দুর্ঘটনাবশত ডুবে মৃত্যু হয় তাঁর।

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

প্রতিবন্ধী বৃদ্ধের হাতে চার ঘণ্টা পেঁচিয়ে বিষধর সাপ, যা ঘটল শুনলে….

পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ