শীতের সময় স্নান করেন না জুন আন্টি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা টেলিভিশনে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম জুন আন্টি(Jun aunty)। নেগেটিভ চরিত্রে অভিনয় করেও নিজের দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জুন আন্টি। তাঁর কথা বলার স্টাইল, চালচলন দেখে রেগে যেতেন না এরকম দর্শক বাংলা টেলিভিশনের বিরল। তবে রিল লাইফে দর্শকরা তাঁকে যেভাবে দেখতে অভ্যস্ত, বাস্তব জীবনে ঠিক তার বিপরীত মানুষ জুন আন্টি ওরফে অভিনেত্রী উষসী চক্রবর্তী(Ushashie Chakrabarty)। বাস্তব জীবনে বরাবরই পজিটিভ থাকতে পছন্দ করেন অভিনেত্রী। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অনুরাগীদের মধ্যে পজেটিভিটির বার্তা ছড়িয়ে দেন তিনি। পড়াশোনার পাশাপাশি, ওয়ার্ক আউট করা এবং ঘুরতে যেতেও ভালোবাসেন অভিনেত্রী। সম্প্রতি পুজোর ছুটিতে তিনি বিদেশ পাড়ি দিয়েছেন। এবং সেই সমস্ত ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পুজোর ছুটিতে ইউরোপে গিয়েছিলেন অভিনেত্রী। নেদারল্যান্ডশ, ডেনমার্কের বিভিন্ন জায়গায় চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। নিজের ঘুরতে যাওয়ার সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি, ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তাঁর সিক্রেটও। সুইডেন থেকে একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে উষসী লেখেন, “এই জায়গাটা ভীষণ ভালো কিন্তু আমার ভীষণ ঠাণ্ডা লাগছে। আমিতো কলকাতায় শীতের সময় স্নান করি না এবং রুম হিটার জ্বালাই। বুঝতেই পারছেন আমার অবস্থা খুব খারাপ।” পাশাপাশি আমস্টারডামে নতুন বন্ধুর সঙ্গে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন “অ্যামস্টারড্যামের ড্যাম স্কোয়ারে নতুন বন্ধুর সঙ্গে…।”

প্রসঙ্গত গত প্রায় আড়াই বছর ধরে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ছিল শ্রীময়ী। এই ধারাবাহিকে জুন আন্টির চরিত্রের অভিনয় করতেন উষসী।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ