বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি কবির সুমন, এখন কেমন আছেন সুরকার?

আধুনিক সঙ্গীত মহলের একজন কিংবদন্তি গায়ক কবীর সুমন। গত বছরেই একটি বিস্ফোরক মন্তব্য করে খবরে উঠে এসেছিলেন তিনি,

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক বিপত্তি। বছরের শুরুতেই পরপর খারাপ খবর। মারা গেলেন শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি উস্তাদ রশিদ খান, এরপর দিন দুয়েক আগেই ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন নব্বই দশকের আরেক কিংবদন্তি অভিনেত্রী শ্রীলা মজুমদার।

ডিম্বাশয় ক্যান্সারে ভুগছিলেন তিনি। এই শোক কাটতে না কাটতেই ফের খারাপ খবর টলিউডে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। বুকে সংক্রমণ নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন তিনি, এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি। আধুনিক সঙ্গীত মহলের একজন কিংবদন্তি গায়ক কবীর সুমন। গত বছরেই একটি বিস্ফোরক মন্তব্য করে খবরে উঠে এসেছিলেন তিনি, যদিও এখন তিনি তেমন প্রোগ্রাম করেন না। এই মূহুর্তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা শিল্পীকে। সোমবার দুপুর ৩টে নাগাদ বুকে আচমকাই ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সঙ্গীতশিল্পী। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করানো হয়েছে তাঁকে।হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছু দিন অসুস্থ ছিলেন সুমন।

সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর হৃদ‌্‌যন্ত্রেও সমস্যা রয়েছে। তীব্র শ্বাসপ্রশ্বাসের কষ্টে এই মূহুর্তে ভুগছেন তিনি। শেষ পর্যন্ত পাওয়া খবরে আপাতত স্থিতিশীল রয়েছেন সুরকার। কিঞ্চিৎ উন্নতি হয়েছে তাঁর স্বাস্থ্যের। 

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ