আধুনিক গান গাওয়া ছাড়ছেন, আর মঞ্চে গাইবেন না কবির সুমন

তবে তাঁর কথার যুক্তিতে এটাই বোঝাচ্ছে যে, তিনি আর আধুনিক গান গাইবেন না, কিন্তু নিয়মিত বাংলা গানের খেয়ালের অনুষ্ঠান করবেন। পাশাপাশি এটাও জানালেন, বাংলাদেশেও আর আধুনিক গানের অনুষ্ঠান করবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকে দু’বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ গায়ক কবীর সুমন (KABIR SUMAN)। কিছুদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন তিনি সুস্থ। তখন থেকেই গুঞ্জন, বোধহয় এবার গানকে বিদায় জানাবেন কবীর সুমন। দিন কয়েক আগে এটাও গুজব উঠেছিল যে, কলকাতা ছেড়ে বাংলাদেশে চিরকালের মতো বসবাস করবেন কবির সুমন। সুতরাং জল্পনা চলছেই। এবার সব জল্পনার মাটি চাপা দিলেন গায়ক-সুরকার-গীতিকার নিজেই।

আর কোনও অনুষ্ঠানে আধুনিক গান গাইবেন না বলেই ঘোষণা করেছেন কবির সুমন। তবে তার আগে শেষ ১৭ মার্চ ৭৫ বছরের জন্মদিন উপলক্ষে শেষ অনুষ্ঠান করবেন তিনি। সেখানে গাইবেন বাংলা খেয়াল ও আধুনিক গানও। এরপরেই গানকে বিদায় জানাবেন কবীর সুমন। মঙ্গলবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এ সিদ্ধান্তের কথা জানালেন কবির সুমন। এদিন সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে গায়ক জানালেন, ‘১৭ মার্চ ২৪, সন্ধ্যাবেলা কলকাতায় অর্ধেক সময় বাংলা খেয়ালের সঙ্গে বাকি অর্ধেক আধুনিক বাংলা গানের যে অনুষ্ঠানটি আমি করব সেটাই হতে চলেছে আমার শেষ আধুনিক গানের অনুষ্ঠান’।

তবে তাঁর কথার যুক্তিতে এটাই বোঝাচ্ছে যে, তিনি আর আধুনিক গান গাইবেন না, কিন্তু নিয়মিত বাংলা গানের খেয়ালের অনুষ্ঠান করবেন। পাশাপাশি এটাও জানালেন, বাংলাদেশেও আর আধুনিক গানের অনুষ্ঠান করবেন না। বাকি জীবনটা মাতৃভাষায় খেয়াল গান রচনা করে গাইবেন। এবং বাংলাদেশ ও কলকাতায় বাংলা খেয়ালের অনুষ্ঠান চালিয়ে যাবেন। সম্প্রতি অসুস্থ হওয়ার আগে কবির সুমন একটি পোস্টে নিজেই জানিয়েছিলেন যে, তাঁর ইচ্ছা তিনি মারা গেলে যেন তাঁর মরদেহ বাংলাদেশেরই কোনো হাসপাতালে কাজে লাগানো হয়। তাঁর বিশ্বাস, এ দেশে তাঁর সম্মান নেই, তাঁকে যাঁরা মন থেকে সম্মান করেন তাঁরা সদলবলে বাংলাদেশের নাগরিক। আগামী ১৭ মার্চ, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবেই শেষ আধুনিক গানের অনুষ্ঠান করবেন গায়ক।

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং