শুরু হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, বছর ঘুরতে না ঘুরতেই কোন মেগার কপাল পুড়ল

আগামী ১৬ মার্চ থেকে বিকেল সাড়ে ৬টার স্লটে সম্প্রচারিত হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। অর্থাৎ এবার লড়বে জি বাংলার খেলনা বাড়ি-র সঙ্গে। সঙ্গে জায়গা নেবে আলতা ফড়িং-এর।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে হারা-জেতার উপরেই বর্তমানে ধারাবাহিকদের ভাগ্য নির্ধারিত। স্টার জলসায় নতুন দুটি ধারাবাহিক আসন্ন। অনেকদিন ধরেই ধারাবাহিক দুটির প্রোমো দেখানো চলছে, কিন্তু ঠিক কবে থেকে শুরু হবে, তা নিয়েই প্রশ্নে প্রশ্নে জেরবার দর্শকদের মনে। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর অ্যানিমেটেড টিজার সামনে এনে প্রথম ঘোষণা করা হয় এই মেগার। এদিন মাস খানেক আগেই প্রোমো এসেছে মেগার। ওদিকে সব্যসাচী চৌধুরীর ‘রামপ্রসাদ’-এর, প্রোমোও অনেকদিন আগেই এসেছে। কিন্তু কবে থেকে শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই, এরমধ্যেই প্রকাশ্যে এলো ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর সম্প্রচারের দিনক্ষণ। কবে থেকে শুরু হচ্ছে ধারাবাহিক? কোন স্লটে দেখা যাবে এটি? কার জায়গাই বা নিল?

জানা যাচ্ছে, আগামী ১৬ মার্চ থেকে বিকেল সাড়ে ৬টার স্লটে সম্প্রচারিত হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। অর্থাৎ এবার লড়বে জি বাংলার খেলনা বাড়ি-র সঙ্গে। সঙ্গে জায়গা নেবে আলতা ফড়িং-এর। তবে দর্শকরা চাইছিলেন আগে আসুক রামপ্রসাদ। কিন্তু টিআরপি-তে লড়াইয়ের জন্যে খেলনা বাড়ি কে টেক্কা দিতে আগেই শুরু করা হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর।

প্রোমো অনুসারে, স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে বোনা হয়েছে কিশোলবেলার প্রেমের গল্প। কিন্তু ‘পরকীয়া’, ‘কূটকচালি’র বাইরে হেঁটে কতটা দর্শকদেরকে প্রভাবিত করতে পারবে এই ধারাবাহিক? অ্যাক্রোপলিসের প্রযোজনায় তৈরি হয়েছে এই সিরিয়াল। কমলার চরিত্রে থাকছেন অয়না চট্টোপাধ্যায়। যিনি আবার কাজ করেছেন করিশ্মা কাপুরের ডেবিউ ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ। মিমি চক্রবর্তীর ‘মিনি’ সিনেমাতেও ছিল সে। অন্য দিকে সুকৃত সাহা অভিনয় করবেন পৃথ্বীরাজের চরিত্রে। হইচই-এর ‘শ্রীকান্ত’ সিরিজে কাজ করেছেন সুকৃত।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২