বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকা আয়ের রেকর্ড ছুঁতে চলেছে “কাঁতারা”

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২২-এ ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত ছবি, পরিচালক ঋষভ শেঠি পরিচালিত কন্নড় ছবি “কাঁতারা”(Kantara)। ট্রেলার লঞ্চের পর থেকেই ছবিটিকে ঘিরে একের পর এক বিতর্কের সৃষ্টি হলেও মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে ঋষভ শেঠী (Risabh Shetty)পরিচালিত এই ছবি। বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি ২০২২ সালে ভারতের অন্যতম ব্লক ব্লাস্টার ছবি হিসেবে পরিগণিত হয়েছে । মুক্তির পর মাত্র ৪০ দিনেই ছবিটি বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যাবসা করেছে। এবং দ্রুত গতিতে “কাঁতারা” বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকা আয়ের রেকর্ড ছুঁতে চলেছে।

শুধুমাত্র ভারতেই “কাঁতারা” ছবিটি ২৭৫ কোটি টাকার বেশি ব্যাবসা করেছে। এর মধ্যে শুধু কর্ণাটকেই ছবিটি আয় করেছে প্রায় ১৭৩ কোটি টাকা। এর ফলে ছবিটি কর্ণাটকের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানে রয়েছে যশ অভিনীত ছবি কেজিএফ-২ (KGF-2)। তবে খুব শীঘ্রই কেজিএফ-২কে টপকে রাজ্যের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে উঠে আসবে কাঁতারা এমনটাই মনে করছেন ছবির নির্মাতারা। কর্ণাটকে কেজিএফ-২ ১৮২ কোটি টাকা ব্যবসা করেছে। অন্যদিকে “কাঁতারা” ছবিটি কর্ণাটকে এখনও পর্যন্ত প্রায় ১৭৩ কোটি টাকা আয় করেছে।

উল্লেখ্য সাধারন দর্শকদের পাশপাশি তাবড় ফিল্ম বিশেষজ্ঞদের কাছেও প্রশংসা অর্জন করছে ছবিটি। অভিনেতা ধানুশ ছবিটিকে ‘মাইন্ড ব্লোয়িং’ এবং ‘মাস্ট ওয়াচ’ বলে অভিহিত করেছেন। আবার দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত (Rajanikant) “কাঁতারা” ছবিকে “ভারতীয় সিনেমার মাস্টারপিস” বলে অভিহিত করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এই ছবির জন্য পরিচালক ঋষভ শেঠীর প্রশংসা করেছেন।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের