Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়োজনের তুলনায় বেশি প্রশংসিত “কাঁতারা” : অভিরূপ বসু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ট্রেলার লঞ্চের পর থেকেই কন্নড় ছবি “কাঁতারা” (Kantara) নিয়ে একাধিক বিতর্ক দেখা দিলেও মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে ঋষভ শেঠি (Risabh Shetty)পরিচালিত এই ছবি। সাধারন দর্শকদের পাশপাশি তাবড় ফিল্ম বিশেষজ্ঞদের কাছেও প্রশংসা অর্জন করছে ছবিটি। অভিনেতা ধানুশ ছবিটিকে ‘মাইন্ড ব্লোয়িং’ এবং ‘মাস্ট ওয়াচ’ বলে অভিহিত করেছেন। আবার দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত “কাঁতারা” ছবিকে “ভারতীয় সিনেমার মাস্টারপিস” বলে অভিহিত করেছেন। এমনকি ছবির পরিচালক ঋষভ শেঠিকে নিজের বাড়িতে ডেকে সম্মানও জানান রজনীকান্ত। এবার সেই “কাঁতারা” ছবিকেই “ওভারহাইপড সিনেমা” বলে সমালোচনা করলেন টলিউডের চলচ্চিত্র নির্মাতা অভিরূপ বসু (Abhiroop Basu)।

সম্প্রতি তরুণ চলচ্চিত্র নির্মাতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “এত খারাপ ভাবে তৈরি এত সাধারন মানের একটি চলচিত্র কীভাবে এই সমস্ত প্রশংসা অর্জন করছে তা একেবারেই বিস্ময়কর”। পরে একটি বেসরকারি সংবাদ সংস্থায় “কাঁতারা” ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিরূপ বলেন, “সিনেমাটি অতিনিম্ন মানের একটি গল্প। ছবিতে রিগ্রেসিভ, তীব্র ট্রপস দিয়ে পরিপূর্ণ, সিনেমার গল্পটিকে প্রতিষ্ঠিত করার জন্য কোনও বাস্তবসম্মত চরিত্র নেই তথাকথিত প্লট টুইস্টগুলিও অসাধু উপায় করা হয়েছে এবং নিছক দর্শক টানার কৌশল হিসাবে করা হয়েছে বলে মনে হয়”। অভিরূপ বসু আরও বলেছেন, “আমি মনে করি মানুষকে ‘ঐশ্বরিক হস্তক্ষেপে’ বিশ্বাস করতে বাধ্য করে, এমন একটি চলচ্চিত্রের জন্য সত্যিই হতবাক হওয়া উচিত নয় বিশেষ করে যখন আপনি পৌরাণিক চরিত্রের বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতা প্রমাণ করার জন্য সচেষ্ট একটি দেশের নাগরিক”।

“কাঁতারা” ছবি নিয়ে অভিরূপের এই সমালোচনা ভাইরাল হওয়ার পরেই তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। অভিরূপের বিরুদ্ধে পাল্টা সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। কোনও কোনও নেট নাগরিক অভিযোগ করেছেন যে সস্তা প্রচারের জন্য এই নেতিবাচক কথাগুলি বলেছেন অভিরূপ। আবার কিছু নেটিজেন সরাসরি পরিচালককে চ্যালেঞ্জ ছুড়ে লিখেছেন ‘আগে এরকম একটা ফিল্ম বানান তারপর নিজের মতামত জানাবেন”। এমনকি ফেসবুক মেসেঞ্জারেও পরিচালককে তীব্র আক্রমন করেন নেটিজেনরা।

আরও পড়ুনঃকাঁতারা ছবিটি ভারতীয় সিনেমার মাস্টারপিস”: রজনীকান্ত

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি