পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল আমির খান এবং করিশ্মা কাপুরের 'রাজা হিন্দুস্তানি', ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল আমির খান এবং করিশ্মা কাপুরের ‘রাজা হিন্দুস্তানি’, ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছিল। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এবং ব্লকবাস্টার হয়েছিল। তবে ছবিতে আমির-করিশ্মার চুম্বনের দৃশ্য সেই সময়ে আলোচনায় ছিল। বৃষ্টির মধ্যে তারকা যুগলের সাহসী এবং দীর্ঘ লিপ-লক দৃশ্যটি দর্শকদের মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। এটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম দীর্ঘ অনস্ক্রিন চুম্বন দৃশ্য হিসেবে বিবেচনা করা হয়। তবে এই নিয়ে সেই সময়ে যেকোনও প্রেস কনফারেন্সে করিশ্মাকে প্রশ্নবাণে জর্জরিত করা হত। একবার তো রাগে অনুষ্ঠানস্থল থেকেই বেরিয়ে গিয়েছিলেন তিনি।

ছবি রিলিজের প্রায় তিন দশক পর, এবার এই চুম্বন-দৃশ্যের নেপথ্যের একটি অজানা ঘটনা সামনে আনলেন প্রবীণ সেলিব্রিটি ফটোগ্রাফার রামাকান্ত মুন্ডে, যা পুরোনো স্মৃতিকে আবারও তাজা করে তুলল। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, একবার করিশ্মার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বিষয়টি সম্পর্কে খুব কম লোকই জানেন। ছবিটি মুক্তির ঠিক আগেই এই চুম্বন দৃশ্য নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। সেই সময়ে এই দৃশ্যটি হিন্দি সিনেমার দীর্ঘতম চুম্বন দৃশ্য হিসেবে বিবেচিত হত। ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগেই দৃশ্যটির কিছু স্থিরচিত্র প্রকাশ্যে চলে এসেছিল।

একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এই সাহসী দৃশ্যটি নিয়ে করিশ্মাকে কাপুরকে প্রশ্নবাণে জর্জরিত করেছিল। এমনকি একজন সাংবাদিক এও জিজ্ঞেস করেছিলেন যে, ‘আপনি এত সাহসী দৃশ্য কীভাবে করলেন? আপনার বাড়ির লোকজন জানে? এ ব্যাপারে আপনার মা কী বলবেন?’ এই প্রশ্ন শুনে করিশ্মা কাপুর রেগে গিয়ে ছিলেন এবং কোনও উত্তর না দিয়েই সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যান। এরপর সম্মেলনটি বাতিল করে দেওয়া হয়। তবে আমির খান তখন করিশ্মার সমর্থনে এগিয়ে এসেছিলেন। আমির খান পুরো সংবাদমাধ্যমের সামনে সাংবাদিককে কড়া জবাব দিয়ে বলেছিলেন, ‘আপনার এমন প্রশ্ন করার কোনও অধিকার নেই। এটি একজন শিল্পীর ব্যক্তিগত বিষয় এবং সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে এমনটা করা হয়েছে। এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন পেশাগত ক্ষেত্রে আনা উচিত নয়।” তবে যাই হোক না কেন, ৩০ বছর পরেও ছবিটির চুম্বন দৃশ্য আলোচনায় রয়েছে।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার