আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কুরুচিকর দৃশ্যে নারীকে অসম্মান’, যৌনতায় ভরপুর ‘টক্সিক’ টিজারে ক্ষুব্ধ কর্ণাটক মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি: কন্নড় সুপারস্টার যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বিষয়টি রাজনৈতিক মহলেও তোলপাড় ফেলে দিয়েছে। বিতর্ক যেন থামছেই না। গত ৮ জানুয়ারী যশের ৪০ তম জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’-এর ঝলক। ২.৫১ মিনিটের এই টিজারে যশকে রায়া নামে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছে। যিনি কবরস্থানের পাশে পার্ক করা একটি গাড়ির ভেতরে এক মহিলার সঙ্গে উদ্দাম যৌনলীলায় লিপ্ত ছিলেন। অন্যদিকে বাইরে সহিংসতা চলছে, অন্য একটি গাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের দেখা যাচ্ছে। আর টক্সিকের এই দৃশ্যগুলি নিয়েই এখন বিতর্কের ঝড় উঠেছে।

সোমবার (১২ জানুয়ারি) কর্ণাটক রাজ্য মহিলা কমিশনের (কেএসডব্লিউসি) কাছে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে আম আদমি পার্টি (AAP)। যেখানে এই অশ্লীল সাহসী দৃশ্যগুলিকে অপসারণের দাবি তোলা হয়েছে। আপের রাজ্য ইউনিটের মহিলা শাখার নেত্রীরা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর, কর্ণাটক রাজ্য মহিলা কমিশন (KSWC) সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি লিখে এই বিষয়ে ‘যথাযথ ব্যবস্থা নেওয়ার’ অনুরোধ করেছে।

AAP রাজ্য সম্পাদক ঊষা মোহন দাবি করেছেন, ‘এই সিনেমার টিজারে অশ্লীল বিষয়বস্তুগুলি নারী ও শিশুদের সামাজিক কল্যাণের জন্য মারাত্মক ক্ষতি করছে। বয়স-সম্পর্কিত কোনও সতর্কতা ছাড়াই জনসাধারণের জন্য প্রকাশিত এই দৃশ্যগুলি নারীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। কন্নড় সংস্কৃতিকে অপমান করেছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের উপর এর বিরূপ প্রভাব পড়ছে। তাই টিজারটি নিষিদ্ধ করা হোক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার আর্জি জানানো হচ্ছে। তাৎক্ষণিক ব্যবস্থা নিন।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘আম আদমি পার্টির মহিলা শাখার পক্ষ থেকে, আমরা মহিলা কমিশনকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার এবং রাজ্যের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তবে এখনও পর্যন্ত, টক্সিকের নির্মাতারা বিতর্কের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। টক্সিকে যশ ছাড়াও আরও অভিনয় করছেন, নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যা রণবীর সিংয়ের ধুরন্ধর পার্ট ২: দ্য রিভেঞ্জের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে।

Published by:

Share Link:

More Releted News:

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

নেদারল্যান্ডসের রাস্তায় ভক্তের গাড়িতে বাজছে সোনুর গান, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ