গোয়ায় করিনার সঙ্গে একই হোটেলে রাত কাটিয়েছেন কার্তিক, নায়কের প্রেম নিয়ে ফের জল্পনা

প্রেম করছেন বলিউডের চার্মিং প্রিন্স কার্তিক আরিয়ান। তাঁর প্রেমিকা একজন ব্রিটিশ কিশোরী। বয়স ১৮ বছর। গোয়ায় তাঁদের একসঙ্গে থাকার কিছু ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম করছেন বলিউডের চার্মিং প্রিন্স কার্তিক আরিয়ান। তাঁর প্রেমিকা একজন ব্রিটিশ কিশোরী। বয়স ১৮ বছর। গোয়ায় তাঁদের একসঙ্গে থাকার কিছু ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়েই নেটপাড়ায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। কার্তিক আরিয়ানের ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে না এলেও অভিনেতার প্রেমেল গুঞ্জন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া দখল করে। দিন কয়েক আগেই কার্তিক আরিয়ান এবং ব্রিটিশ তরুণী করিনা কুবিলিউট নামে একজন ব্রিটিশ কিশোরীর গোয়া বিচের ছবি ভাইরাল হয়। তাঁরা দুজনে একসঙ্গে ছবি না দিলেও তাঁদের ছবির মধ্যে কিছু কমন পার্ট ভাইরাল হয়ে যায়। যেমন তাঁদের বিশ্রাম চেযারের তোয়ালে, বিচে ভলি বল কোর্ট ইত্যাদি। কিন্তু কার্তিকের সঙ্গে প্রেমের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন করিনা। কিন্তু এই বিষয়ে এখনও চুপ রয়েছেন কার্তিক আরিয়ান।

গত ক্রিসমাসে, অভিনেতার “তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি” মুক্তি পেয়েছে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। এর পরেই, অভিনেতা কিশোরীর প্রেমে পড়েছেন বিতর্কে জড়িয়ে পড়েছেন। গত সপ্তাহে, কার্তিক আরিয়ান তাঁর গোয়া ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছেন। একই স্থানের এক রহস্যময়ী মেয়ের ছবিও ভাইরাল হয়েছিল। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে, অভিনেতা আর একা নন। তিনি করিনার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এবার এই বিষয়ে একটি বড় আপডেট এল। রিপোর্ট অনুসারে, করিনা এবং কার্তিক একই হোটেলে ছিলেন, যদিও তাঁদের আলাদা ঘর ছিল। তারা জানুয়ারির প্রথম সপ্তাহে গোয়ার ওই হোটেলে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে যে, ‘হ্যাঁ, কার্তিক এবং অন্য একজন অতিথি এই সপ্তাহের শুরুতে একই সময়ে গোয়ার সেন্ট রেজিস হোটেলে অতিথি ছিলেন। তবে তিনি ওই কিশোরীর সঙ্গে থাকেননি। দুজনেই আলাদা ঘরে ছিলেন। তবে এই বিষয়ে হোটেল ব্যবস্থাপনাও গোপনীয়তা বজায় রেখেছেন।’

কার্তিক আগে কিশোরীকে ইনস্টাগ্রামে অনুসরণ করতেন, কিন্তু তাঁর প্রেমের পর্দা ফাঁস হয়ে যাওয়ার পরেই তিনি তাঁকে আনফলো করে দিয়েছেন। করিনা যুক্তরাজ্যে বসবাসকারী ১৮ বছর বয়সী লিথুয়ানিয়ান ছাত্রী ছিলেন। তবে, তাঁর বয়স সম্ভবত ১৭ বছর। তবে কার্তিক আরিয়ান এই বিষয়ে সম্পূর্ণ নীরব থাকলেও, হঠাৎ মনোযোগ আকর্ষণের প্রতিক্রিয়ায় কারিনা তার ইনস্টাগ্রাম বায়ো পরিবর্তন করে লেখেন “আমি কার্তিককে চিনি না”। এরপর তিনি বাযোটি মুছেও দেন। 

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর