ছেলে নাকি মেয়ে, ভিকি-ক্যাটরিনার কোল আলো করে আসবে কে? ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের ঘর আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। গত মাসে, তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে জীবনের সবচেয়ে সুখবরটি শেয়ার করেছিলেন। দুজনেই একটি পোস্ট শেয়ার করেছিলেন যেখানে লেখা ছিল, “আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে।” যদিও তাঁদের সন্তান কবে আসবে সেই তারিখ জানা যায়নি। তবে এর মধ্যেই এক জ্যোতিষী জানিয়ে দিলেন ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান কি হবে।

অনিরুদ্ধ কুমার মিশ্র নামে একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে ভিকি এবং ক্যাটরিনা ঘরে আসবে কন্যা সন্তান। তিনি টুইট করে লিখেছেন, “ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রথম সন্তান একটি কন্যা হবে।” জ্যোতিষী তাঁর হ্যান্ডেলে একটি টুইট পিন করেছেন যেখানে তিনি তার ভবিষ্যদ্বাণীর স্ক্রিনশট শেয়ার করেছেন, এবং একটি ছবিতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে এবং সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের দ্বিতীয় ছেলে জেহের ভবিষ্যদ্বাণী রয়েছে। ভিকি-ক্যাটরিনার সন্তান নিয়ে ভবিষ্যদ্বাণী করার পরেই একজন নেটিজেন টুইট করে লিখেছেন, “এই ভবিষ্যদ্বাণীটি সঠিক হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “যে কোনও লিঙ্গ থাকার সম্ভাবনা ৫০/৫০। এটাই মৌলিক গণিত। যদি সে সঠিকভাবে ‘অনুমান’ করে তবে সে এটি পিন করবে। অন্যথায় এটি তার ভুল টুইট লাইব্রেরিতে চলে যাবে। জ্যোতিষশাস্ত্র নয় একে তুক্কা মারা বলে।”

 

সূত্রের খবর, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নাকি বাড়িতেই সাধভক্ষণ করেছেন ক্যাটরিনা কাইফ। বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই নাকি বাড়িতে সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। জানা গিয়েছে, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট রয়েছে ক্যাটরিনার। যদিও এই ব্যাপারে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল অথবা পরিবারের কোনও সদস্যদের তরফ থেকে কিছু জানা যায়নি।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’