ভেঙে গেল ৭১ বছরের দাম্পত্য জীবন, জীবনসঙ্গীকে হারিয়ে নির্বাক ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মেন্দ্রর প্রয়াণে সিনেমা জগতের একটি যুগের অবসান হয়েছে। একজন ভালো অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন পরিবার কেন্দ্রিক ব্যক্তি। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর প্রেম নিয়ে বহু চর্চাই হয়েছে। তবে অনেক মানুষই জানেন না ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের ৭১ বছরের সম্পর্কের কথা, যিনি এখনও লোকচক্ষুর আড়ালে। জেনে নিন কেমন ছিল ধর্মেন্দ্র ও প্রকাশের সম্পর্ক।

খুব অল্প বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাদের রয়েছে চার সন্তান সানি, ববি, বিজেতা এবং অজিতা। পরে, তিনি হেমা মালিনীকে বিয়ে করেন। হেমা মালিনীকে বিয়ে করলেও ধর্মেন্দ্র কখনও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স দেননি। তাঁরা থাকতেন এক সঙ্গেই। অভিনয় করতে গিয়ে হেমা মালিনীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁকে বিয়ে করলেও ধর্মেন্দ্র প্রকাশকে ত্যাগ করেননি। তাঁদের তাদের সম্পর্ক জনসাধারণের দৃষ্টির আড়ালে হয়েছে। ধর্মেন্দ্র-প্রকাশের এই সম্পর্কের মূলে ছিল ধৈর্য সাহচর্য এবং পারস্পরিক শ্রদ্ধা।

বলিউডের “হি-ম্যান” এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হওয়ার অনেক আগেই ধর্মেন্দ্র ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন। সেই সময় তিনি ছিলেন পাঞ্জাবের ধর্ম সিং দেওল এবং বলিউডে জায়গা করে নেওয়ার স্বপ্নের একজন ১৯ বছর বয়সী যুবক। তাদের বিয়ে হয়েছিল দেখাশোনা করে। তবে তাঁরা একসঙ্গে বড় হওয়ার সঙ্গেই সময়ের সঙ্গে তাদের সম্পর্কও উন্নত হয়। ১৯৫০-এর দশকের শেষের দিকে ধর্মেন্দ্র যখন অভিনয়ের জন্য মুম্বই চলে আসেন, তখন প্রকাশ তাঁর পাশে ছিলেন। তিনিই ঘর সামলাতেন এবং তাদের চার সন্তান – সানি, ববি, বিজেতা এবং অজিতাকে বড় করে তোলেন। দীর্ঘ সময় ধরে দূরে থাকা সত্ত্বেও, ধর্মেন্দ্র প্রায়শই প্রথম স্ত্রীকে তাঁর জীবনের ভিত্তি হিসেবে স্বীকার করতেন বলতেন প্রকাশই কৌরই নীরবে পরিবারকে একত্রে ধরে রেখেছেন।

তবে ধর্মেন্দ্রর খ্যাতি যত বাড়তে থাকে, তার জীবন জনসাধারণের কাছে আকর্ষণের বিষয় হয়ে ওঠে। শোলে-তে তার সহ-অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে রসায়ন বাস্তব জীবনের প্রেমে পরিণত হয়, যা বহু বছর ধরে শিরোনামে ছিল। সেই প্রেম বিয়ে পরিণতি পায়। ১৯৮০ সালে, তিনি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে হেমাকে বিয়ে করেন। যা নিয়ে বিতর্ক কম হয়নি। তবুও, এত কিছুর পরেও, প্রকাশ কৌর অবিচল ছিলেন এবং তার স্বামীর পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। এক সাক্ষাৎকারে, প্রকাশ কৌর একবার বলেছিলেন যে হেমার প্রতি তার কোনও রাগ ছিল না এবং ধর্মেন্দ্রের সুখই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । হেমা এবং ধর্মেন্দ্রের বিয়ের এক বছর পর, ১৯৮১ সালে স্টারডাস্টের সাথে একটি সাক্ষাৎকারে, প্রকাশ কৌর তার স্বামীর পক্ষ নিয়ে স্বীকার করেছিলেন যে, যে কোনও পুরুষ হেমার মতো কারও প্রতি আকৃষ্ট হতে বাধ্য।

আশির দশকের শেষের দিকে প্রকাশ কৌর, মিডিয়ার আলো থেকে নিজেকে দূরে রাখেন এবং সন্তান এবং নাতি-নাতনিদের ঘিরে একটি ব্যক্তিগত এবং শান্তিপূর্ণ জীবন বেছে নেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, ববি দেওল জানিয়েছিলেন যে ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌর তাদের খান্ডালা ফার্মহাউসে একসঙ্গে থাকেন।

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো