৯ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘কুমকুম ভাগ্য’-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী

এবার প্রকাশ্যে এলো তাঁর ব্যক্তিগত জীবনের একটি দুঃখজনক খবর। নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী এবং তাঁর স্বামী রবীশ দেশাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তারকাদের জীবনের নানা আপডেট পাওয়া যায়। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’, এক সময় ভরপুর বিনোদন দিয়েছে এই ধারাবাহিক। বিশেষ করে, হিন্দি ধারাবাহিক জগতের প্রাণ ফিরিয়েছিল ধারাবাহিক, সেই কারণেই বহুদিন ভক্তদের মনে রাজ করেছে ‘কুমকুম ভাগ্য’। প্রতিটি কলাকুশলীর অভিনয়ও প্রশংসিত ছিল। অভিনেত্রী মুগ্ধা চাপেকর, হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। তিনিও এই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। এবার প্রকাশ্যে এলো তাঁর ব্যক্তিগত জীবনের একটি দুঃখজনক খবর। নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী এবং তাঁর স্বামী রবীশ দেশাই। সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতির মাধ্যমে আলাদা হওয়ার কথা জানালেন মুগ্ধা এবং রবীশ।

রবীশ তাঁর বিবৃতিতে লিখেছেন, অনেক চিন্তাভাবনার পর, মুগ্ধা আর আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমরা একবছর আগেই আলাদা হয়ে গিয়েছি। কিন্তু আমাদের বন্ধুত্ব এবং শ্রদ্ধা বজায় রয়েছে। আমরা আমাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, যেন তাঁরা আমাদের এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখেন। কোনও ভুয়ো খবর এবং বিবৃতি বিশ্বাস করবেন না।’

সুতরাং বোঝাই যাচ্ছে, দুজনেই পারস্পরিক সম্মতিতে আলাদা হয়েছেন। তবে অভিনেত্রী মুগ্ধা চাপেকর বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনও বিবৃতি শেয়ার করেননি। আর সেটাই ভক্তদেল অবাক করেছে। অনেকদিন ধরেই স্বামীর সঙ্গে একসঙ্গে ধরা দিচ্ছিলেন না মুগ্ধা। এরপরেই ভক্তদের সন্দেহ হয়। অবশেষে ভক্তদের জল্পনাতেই শিলমোহর দিলেন রবীশ। ২০১৬ সালের ডিসেম্বরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ হয় রবীশ এবং মুগ্ধার। জানা গিয়েছে, ‘সতরঙ্গী শ্বশুরাল’ সিরিয়ালের সেটে তাঁদের আলাপ হয়েছিল। সেখান থেকে একে অপরকে জানা বোঝা, প্রেম এবং বিবাহ। ‘পৃথ্বীরাজ চৌহান’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন মুগ্ধা। ‘কুমকুম ভাগ্য’ – তে প্রাচী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলেন। অভিনেতা কৃষ্ণ কৌলের সঙ্গে তাঁর জুটিও হিট হয়েছিল। অন্যদিকে রবীশ দেশাই বিজ্ঞাপনের পাশাপাশি হিন্দি ধারাবাহিক মহলের একটি জনপ্রিয় মুখ। এছাড়াও তাঁকে ‘Made in heaven’, ‘sea’, ‘স্কুপ’, ‘বিজয় 69’ ছবিতেও দেখা গিয়েছিল।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি