অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে থাকা সকলের ত্রাতা সোনু সুদ, মেয়েকে নিয়ে যুদ্ধের কবলে লারাও

অভিনেত্রী লারা দত্তও তাঁর মেয়েকে নিয়ে দুবাইয়ে আটকে গিয়েছেন। ভিডিওটি কাঁদতে কাঁদতে সেই যন্ত্রণা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কবলে গোটা মধ্যপ্রাচ্য। আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়ার দেশগুলি। মার্কিন ঘনিষ্ঠ দুবাই, দোহা, কাতার দেশগুলিতেও ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মার্কিন ও ইজরায়েল হামলায় আয়াতুল্লাহ আলি খামেনেই-সহ মোট ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ইরানে। আর তার বদলা নিয়ে লাগাতার মার্কিন-ইজরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যা বিশ্বজুড়ে বিমান চলাচলকে প্রভাবিত করছে। আর এই যুদ্ধের আবহে দুবাইয়ে আটকা পড়েছেন বহু ভারতীয়। যার মধ্যে বেশিরভাগই সেলিব্রিটি। অভিনেত্রী লারা দত্তও তাঁর মেয়েকে নিয়ে দুবাইয়ে আটকে গিয়েছেন। ভিডিওটি কাঁদতে কাঁদতে সেই যন্ত্রণা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে, একটি ব্র্যান্ডের প্রচারের জন্যে তিনদিন আগে তিনি দুবাইয়ে গিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Lara Dutta Bhupathi (@larabhupathi)

এরপরেই ইরান ইজরায়েলের সংঘাত শুরু হয়। তিনি যে স্টুডিওতে কাজ করছিলেন সেখানে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। কীভাবে ক্ষেপণাস্ত্রগুলি বাধাগ্রস্ত হচ্ছে, সবটাই দেখতে পেয়েছেন। লারা বলেন, “ইজরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা দুবাইতে আছি। গত তিন বছর ধরে সংযুক্ত আরব আমিরাত এবং দুবাই আমার বাড়ি হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি, আমি দুবাইয়ের একটি স্টুডিওতে শুটিং করছিলাম। তখনই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই, তখধ আমরা স্টুডিও থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে দেখি মিসাইলগুলি প্রতিহত করা হচ্ছে। কয়েকদিন খুব চাপের মধ্যে কেটেছে। আমার মেয়ে সায়রা আমার সঙ্গে আছে, স্বামী মহেশ কাজে বাইরে ছিল, ভাগ্যক্রমে সে দুবাইতে ছিল না। আমরা খুব নার্ভাস। ওপারে অনেক যুদ্ধবিমান উড়ছে, আর জোরে আওয়াজ করে বিস্ফোরণ হচ্ছে। আমরা একটি ভিলায় থাকি, জায়গাটি নিরাপদ, কিন্তু বিস্ফোরণে জানালা কাঁপছে, ঘর এবং দরজা কাঁপছে। এটা ভীতিকর। কিন্তু আমি এক মুহূর্তের জন্য অনিরাপদ বোধ করিনি। কারণ সংযুক্ত আরব আমিরাত সরকার অসাধারণ কাজ করেছে। তাঁরা প্রত্যেকের খোঁজ নিচ্ছে।’ ভিডিওর শেষে লারাকে কাঁদতে কাঁদতে দেখা যায়। এবং বলেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি দেশে ফিরে আসার চেষ্টা করছেন।

 

এদিকে দুবাইতে আটকে পড়া ভারতীয়দের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেছেন, ‘যুদ্ধের কারণে অনেক ভ্রমণকারী দুবাইতে আটকা পড়েছেন। আপনি বা আপনার পরিচিত কেউ যদি থাকার ব্যবস্থা খুঁজে না পান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সকলের বিনামূল্যে নিরাপদ থাকার ব্যবস্থা করছি। কোন জাতীয়তা নেই, কোন শর্ত নেই। শুধু মানবতা। আমরা নিশ্চিত করছি যে, আপনি আপনার দেশে পৌঁছানো পর্যন্ত বিনামূল্যে থাকার ব্যবস্থা পাবেন। জয় হিন্দ। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।’

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর