বিশ্বসুন্দরীর মঞ্চে হরনাজের গাউনের ডিজাইনে সুস্মিতা ও লারার ছবি

এদিন 'মিস ইউনিভার্স' মঞ্চে উপস্থিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হারনাজ। তাঁর পোশাকটি ছিল ইউনিক। কারণ সেখানে খোদাই করা ছিল, ভারতের বিশ্ব সুন্দরী লারা দত্ত এবং সুস্মিতা সেনের প্রতীকি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ‘মিস ইউনিভার্স’ বিজেতা আর’বনি গ্যাব্রিয়েলের মাথায় সেরার তাজ পরিয়ে দেন প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ হরনাজ সান্ধু। ২০২১ সালে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন তিনি, তাঁর হাত ধরেই বিগত কয়েক বছর পর ভারতে ঢুকেছে’ মিস ইউনিভার্স’ তাজ। চলতি বছরে ‘মিস ইউনিভার্স’ মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন দিভিতা রাই। তবে তিনি সেরা ১৬ তে জায়গা করে নিলেও সেরা পাঁচে জায়গা করতে পারেন নি। তার আগেই ছিটকে যান। এদিন ‘মিস ইউনিভার্স’ মঞ্চে উপস্থিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হারনাজ। তাঁর পোশাকটি ছিল ইউনিক। কারণ সেখানে খোদাই করা ছিল, ভারতের বিশ্ব সুন্দরী লারা দত্ত এবং সুস্মিতা সেনের প্রতীকি।

পুরস্কার জেতার পর তাঁদের এক্সপ্রেশনের একটি ঝলক, হারনাজের পোশাকে চিত্রায়িত ছিল। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে এই পোশাকের মাধ্যমেই নিজের দেশের বিশ্বসুন্দরীদের শ্রদ্ধা জানালেন হরনাজ। সিনিয়রদের প্রতি হারনাজের এহেন শ্রদ্ধা জানানোর কৌশল দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিনাগরিকরা। রবিবার, লারা দত্ত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মিস ডিভা সংস্থার দ্বারা শেয়ার করা পোস্টটি দেখে লিখেছেন, “হারনাজ সান্ধুকে সামনের উজ্জ্বলতম পথের শুভেচ্ছা জানাচ্ছি! আমি নিশ্চিত যে সে তাঁর নিজের ব্যক্তিগত এবং গৌরবময় পথকে উজ্জ্বল করবে।” হারনাজ সান্ধু ২১ বছর পর ভারতকে মিস ইউনিভার্স মুকুট ফেরৎ দিয়েছেন। এদিন হারনাজ মিস ইউনিভার্সের মঞ্চে প্রবেশ করে আবেগপ্রবণ হয়ে ওঠে।

অনেক কষ্টে চোখের জল সামলে দর্শকদের ফ্লাইং কিস ছুঁড়ে দেন। হারনাজ যখন মঞ্চে এগিয়ে আসছিলেন তখন নেপথ্যে শোনা যায় তাঁর বলা কিছু কথা, ‘আমি যখন প্রথমবার স্টেজে উঠেছিলাম তখন আমার মাত্র ১৭ বছর বয়স ছিল। আর তখন থেকেই আমার একটাই লক্ষ্য ছিল, বিশ্বসুন্দরী হওয়া। আমাকে মেনস্ট্রুয়াল সমতা নিয়ে কথা বলতে দেওয়া হয়েছিল এই মঞ্চে।’ এরপর নতুন বিশ্বসুন্দরীকে বলেন, ‘মনে রেখো, এই বছরটাই ফাটিয়ে বাঁচতে হবে। কারণ ভবিষৎ কী সেটা কেউ জানে না।’ সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন, এবং লারা দত্ত ২০০০ সালে মুকুট পরেছিলেন। এদিকে, হারনাজ মিস ইউনিভার্স অনুষ্ঠানের জন্য ভারতীয় ডিজাইনার সাইশা শিন্ডের ডিজাইন করা কালো গাউন পরেছিলেন। 

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই