কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লারা দত্ত

বাবাকে হারালেন প্রাক্তন বিশ্বসুন্দরী লারা দত্ত। মৃত্যুকালে অভিনেত্রীর বাবার বয়স হয়েছিল ৮৪ বছর। গত ১২ মে তিনি ৮৪ বছরে পদার্পণ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবাকে হারালেন প্রাক্তন বিশ্বসুন্দরী লারা দত্ত। মৃত্যুকালে অভিনেত্রীর বাবার বয়স হয়েছিল ৮৪ বছর। গত ১২ মে তিনি ৮৪ বছরে পদার্পণ করেছিলেন। সেদিনই ছিল লারার মিস ইউনিভার্স জয়ের ২৫ তম বার্ষিকীও। তাই দুটি উদযাপন একসঙ্গেই করেছিলেন অভিনেত্রী। কে জানত, তাঁর আয়ু বেশিদিন নেই। জানা গিয়েছে, ৩১ মে শনিবার প্রয়াত হয়েছেন অভিনেত্রীর পিতা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এল কে দত্ত। দুপুর ১ টা নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। যদিও অভিনেত্রীর বাবার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন লারা দত্ত। তবে স্ত্রীর এই কঠিন সময়ে সর্বক্ষণ তাঁর পাশে ছিলেন স্বামী মহেশ ভূপতি।

কিছুদিন আগেই, অভিনেত্রী তাঁর বাবার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। যেখানে অবসরপ্রাপ্ত উইং কমান্ডারকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল। একটি ছবিতে লারা পূজা করছিলেন। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন যে, “১২ মে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল! সেদিন শুধু আমার বাবার জন্মদিন নয়, ২৫ বছর আগে আমি এদিনে মিস ইউনিভার্স জিতছিলাম! সময় অবশ্যই উড়ে যায়!!!” বাবা মৃত্যুর পর অভিনেত্রীর বাড়ি থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে সাদা পোশাকে কান্নাকাটি করতে দেখা গিয়েছে। বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী লারা দত্ত। মাস ইউনিভার্স জয়ের পরেই বলিউডে এন্ট্রি নিয়েছিলেন তিনি। তবে এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন লারা দত্ত।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অথচ এককালে তিনি বলিউডের একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছিলেন। বর্তমানে টেনিস তারকা স্বামী মহেশ ভূপতি আর ১৩ বছরের কন্যা সন্তানকে নিয়েই তাঁর সংসার। পাশাপাশি একাধিক ওয়েব সিরিজ, টিভি শোয়ে কাজ করছেন। একাধিক পরিচিত বিজ্ঞাপনেরও মুখ তিনি। একই সঙ্গে পেশা ও সংসার চালাচ্ছেন তিনি। তার মধ্যেই বাবাকে হারিয়ে ফেললেন। কাজের ফ্রন্টে, লারাকে পরবর্তীতে ওয়েলকাম টু দ্য জঙ্গলে দেখা যাবে। যেখানে অভিনয় করছেন, অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, দালের মেহেন্দি, রাহুল শারদা, সিং মুশরিক, মিহি দেবী, তিশি, মিহি দেবী। ইনামুলহক, জাকির হুসেন, যশপাল শর্মা এবং ভ্রি কোদভারা প্রমুখ। এছাড়াও নীতেশ তিওয়ারির রামায়ণে কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করছেন লারা দত্ত।

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর