চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ঘোষণা হল রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির দিনক্ষণ। আগে সিনেমাটির ২০২৬ সালে মুক্তির কথা ছিল। কিন্তু এ বছরে মুক্তি পাবে না এই ছবি। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পাবে এই ছবি। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তকে লক্ষ্য করেই দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে সঞ্জয় লীলা বনসালি, এমন একজন পরিচালক, যার সিনেমার জন্য দর্শকরা সবসময় অপেক্ষা করে থাকেন। তাই তাঁর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির ঘোষণার পর থেকেই এটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তৈরি হয়েছে। তবে ছবির জন্যে এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে ভক্তদের।

বিশাল বাজেটে নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ এখনও পর্যন্ত সঞ্জয় লীলা বনসালির সবচেয়ে উচ্চাভিলাষী রোমান্টিক ড্রামা। এর বিশাল এবং আবেগঘন গল্পের কারণে ছবিটিকে ভারতের সর্বশ্রেষ্ঠ প্রেমের ছবি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে। শুক্রবার (১৭ এপ্রিল) নির্মাতারা তাঁদের সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে ছবির তারিখ নিশ্চিত করেছেন। এবং জানিয়েছেন ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে একবার একটি সাক্ষাৎকারে সঞ্জয় লীলা বলেছিলেন, চলচ্চিত্রটি একটি ত্রিকোণ প্রেমের উপর ভিত্তি করে নির্মিত হবে। অনেক দিন পর এমন একটি প্রেমের গল্প তৈরি করতে পেরে তিনি খুব উত্তেজিত।

 

তবে মজার ব্যাপার হল, এই চলচ্চিত্রটি তাঁর আগের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, যেমন ‘হীরামাণ্ডি’ বা ‘পদ্মাবত’-এর ঐতিহাসিক জাঁকজমক থেকে ভিন্ন হবে। তবে ছবিটির মূল শক্তি হল, দাপুটে তারকার সমাবেশ। রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের অভিনয়কে ছবির জন্যে সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিচালক নিজেও এই তিন তারকার ভক্ত। জানা গেছে, ছবিটির বাজেট প্রায় ২০০ কোটি টাকা। বিশ্বজুড়ে দর্শকরা ছবির আনন্দ নিতে পারবেন। এর আগে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে আলিয়া ভাট বলেছিলেন, “এটি একটি অত্যন্ত বিশেষ চলচ্চিত্র। আমরা সারা বছর ধরে এর শুটিং করেছি, এবং কখনই মনে হয়নি যে, খুব ক্লান্তি হচ্ছে। সঞ্জয় স্যারের সঙ্গে কাজ করা আমার সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতাগুলির মধ্যে একটি, কারণ তিনি প্রতিটি মুহূর্তে তাঁর জাদু নিয়ে আসেন।’

Published by:

Share Link:

More Releted News:

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ