দেব – মদনের বড়দিন সেলিব্রেশন ! প্ল্যানটা কী জানেন?

ওহ লাভলি' সংলাপ খ্যাত মদন মিত্র এবার দেবের ছবির প্রচারে। আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে দেবের আগামী ছবি 'টনিক'র প্রচার সারছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার হাত মেলালেন দেব ও মদন মিত্র। কীভাবে? সদ্য দেবের একটি ইন্সটাগ্রাম পোস্টে দেখা মিলল মদন মিত্রের। আর সেই পোস্টের ক্যাপশনে যা লিখলেন দেব তা হল- ‘তাঁকে পছন্দ করতে পার, ভালো ও বাসতে পারো কিন্তু তাঁকে ইগনোর করতে পারবে না, ওহ লাভ্লি’। অর্থাৎ ‘ওহ লাভলি’ সংলাপ খ্যাত মদন মিত্র এবার দেবের ছবির প্রচারে। আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে দেবের আগামী ছবি ‘টনিক’র প্রচার সারছেন তিনি। সঙ্গে বললেন ২০২০ সালে বড়দিন সেভাবে সেলিব্রেট করা হয়নি। তাই এই বছর একসঙ্গে দু’বছরের সেলিব্রেশন করবেন বড়সড়ভাবে।

View this post on Instagram

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় জুটির নতুন ছবি ‘টনিক’। করোনা পরিস্থিতির আগেই ছিল এই ছবির মুক্তির কথা কিন্তু করোনার কাঁটায় বিদ্ধ হয়ে তা মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে সেই ছবি। ছবির গল্প আমাদের সকলেরই বড় চেনা। ছেলে বউমার সংসারে এক প্রকার বাড়তি এক বৃদ্ধ দম্পতির জীবনে টনিক যেন হিমেল হাওয়া। অক্সিজেন বললেও কম হয়না। সেই টনিকের দৌলতেই জীবনের সমস্ত অপূর্ণ ইচ্ছাগুলকে পূরণ করতে পাড়ি দেয় সেই দম্পতি। নবীন-প্রবীণের সেই যুগলবন্দীই দর্শক দেখবেন এই ছবিতে। মধ্যবিত্ত জীবনে অভ্যস্ত এই দম্পতির গল্পই বলবে পরিচালক অভিজিৎ সেন। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন দেব। ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, নীল মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর