‘আমি অবাক হয়ে যাচ্ছি’ মহাকুম্ভে হাজির কি বললেন জুহি চাওলা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাকুম্ভে তো নয়, মিনি বিশ্ব যাকে বলে। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভের মেলায় এখনও অবধি ৫২ কোটির বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। এর আগে ভিকি কৌশল থেকে শুরু করে বিবেক ওবেরয়রা হাজির হয়েছিলেন মহাকুম্ভে। এ যেন তারার মেলা। পূণ্যস্নানের লোভ সামলাতে না পেরে এবার প্রয়াগরাজে ছুটে এলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।

নিজের সুন্দর অভিজ্ঞতা অনুারগীদের সঙ্গে ভাগও করে নিলেন নায়িকা। জানালেন, ‘মহাকুম্ভে স্নান করে আমি খুব খুশি। এটা আমার জীবনের সবচাইতে সুন্দর সকাল। আমি সত্যিই ভাগ্যবতী। সকাল ৭.৩০ এ মহাকুম্ভে এসে পৌঁছেছি। শীতল জলের উপর সূর্ষের আলো পড়ে চকচক করছিল। পরিবেশটাও ছিল মনোরম। ঠান্ডা জলে স্নান করতেও আরাম লেগেছে। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি। এমন সময়েও শীত যেন হার মেনে যায় ভক্তির কাছে।’

এক সময় রূপোলি পর্দা কাঁপিয়েছেন জুহি। বলিউডে পেরিয়ে গিয়েছে তিন দশক। দীর্ঘ পেশাগত জীবনে অসংখ্য মাইলফলক। কাজ করেছেন বলিউডের তাবড় পরিচালক, নায়কদের সঙ্গে। যাতেই হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন জুহি চাওলা। ‘ক্যয়ামত সে ক্যয়ামত তক’ জুহির দ্বিতীয় ছবি। সেই সিনেমায় আমির আর জুহির অনবদ্য রসায়ন দর্শকের মনে থেকে গিয়েছে আজও। আমির আর জুহির জুটি বলিউডের এক সময় চর্চার বিষয় ছিল। কেরিয়ারের দ্বিতীয় ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন জুহি। এর পর ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘দৌলত কি জাং’, ‘লভ লভ লভ’, ‘ইশক’-এর মতো সিনেমায় দর্শকদের মন কেড়ে নিয়েছেন জুহি। কারোর কাছে তিনি ড্রিম গার্ল, কারোর কাছে জাতীয় ক্রাশ। তবে বর্তমানে অভিনয় জগত থেকে নিজেকে দুরে সরিয়ে নিয়েছেন তিনি।

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ