ভাইজানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল মহারাষ্ট্র সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ একাধিক বার সন্ত্রাসবাদীদের কাছ থেকে হুমকি চিঠি পেয়েছেন সলমন খান (Salman Khan)। গোয়েন্দা সুত্রে জানা গিয়েছে তাঁকে খুনের ষড়যন্ত্রও করা হয়। শুধু তাই নয় ভাইজানকে হত্যা করার জন্য প্ল্যান বিও নাকি তৈরি ছিল। মুম্বইতে না পারলে পানভেলের ফার্মহাউজে তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছিল দুষ্কৃতীরা। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর টার্গেট লিস্টে চলে আসেন বলিউড অভিনেতা। আর এরপরেই সলমন খানের নিরাপত্তা বাড়িয়ে দিলো মহারাষ্ট্র সরকার (Maharastra govt)। মুম্বই পুলিশের (Mumbai police) পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে ভাইজানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।

এর আগে চলতি বছরেই মে মাসে দুষ্কৃতীদের হাতে খুন হন পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা। পাঞ্জাবের প্রকাশ্য রাস্তায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় গায়ককে। এরপরেই জুন মাসে সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে হুমকি চিঠি দেওয়া হয়। চিঠিতে লেখা ছিল মুসেওয়ালার মতো পরিণতি হবে সলমন ও সেলিম খানের। হুমকি চিঠি পাওয়ার পর থেকেই ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বই পুলিশ। তাঁকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু অক্টোবরের শুরুতে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের এক নাবালক সদস্য গ্রেফতার হয়। তাকে জেরা করে ভাইজানকে দুবার খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানতে পারেন গোয়েন্দারা। এর পর সলমন খানের নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চায়নি মহারাষ্ট্র সরকার। তাই তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয় হলো তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়। এই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয়ের অর্থ এখন থেকে ৮ জন নিরাপত্তারক্ষী অভিনেতার সুরক্ষার কাজে নিযুক্ত থাকবেন। এই ৮ জন নিরাপত্তা রক্ষীদের মধ্যে দুজন ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো থাকবেন এবং বাকিরা রাজ্যের দক্ষ পুলিশ অফিসার।

আরও পড়ুনঃ সলমন খানকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক নাবালক

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার