এই মুহূর্তে

বিচ্ছেদ ভুলে মেয়েকে ৫০ লাখের কুপার গাড়ি উপহার দিলেন মাহি, কী প্রতিক্রিয়া জয়ের?

নিজস্ব প্রতিনিধি: জয় ভানুশালীর সঙ্গে ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন অভিনেত্রী মাহা ভিজ। হিন্দি টেলি ভিশন ইন্ডাস্ট্রির এই পাওয়ার দম্পতির ডিভোর্সের খবরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও যৌথভাবেই বিবাহিত জীবনের ইতি ঘোষণার পরেই মাহির সঙ্গে তাঁর বেস্টফ্রেন্ডের ছবি ভাইরাল হয়। ছবিটি শেয়ার করে মাহি জানিয়ে ছিলেন, তাঁর বেস্টফ্রেন্ডকে বাবা ডাকে তাঁর মেয়ে। এই নিয়ে গুজব ওঠে নিজের বাবার বয়সী এক ব্যক্তির প্রেমে পড়েছেন মাহি। যদিও এই গুজব উড়িয়ে দিয়েছেন মাহি ভিজ। পাশাপাশি নেটপাড়ার তীব্র সমালোচনা করেছেন। যাই হোক, নিজের এবং দত্তক সন্তানদের যৌথভাবে সামলাবেন সেটাও বিবৃতিতে জানিয়েছিলেন জয়-মাহি। বিচ্ছেদের ঘোষণার কয়েক সপ্তাহ পর নতুন মিনি কুপার কিনলেন মাহি। যার দাম প্রায় ৫০ লক্ষ টাকা। এই গাড়ি মেয়েকে উপহার দিলেন।

মাহির এই সেলিব্রেশন দেখে অনেকে আঁতকে উঠলেও প্রাক্তন স্ত্রীর এই পোস্টে জয়ের প্রতিক্রিয়া সকলের নজর কেড়েছে। মাহি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ভক্তদের সুখবরটি দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, মেয়ের সঙ্গে মিলে তাঁর নতুনকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন মাহি। এই ভিডিওটি জয় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়ে মাহি এবং তাঁদের মেয়ে তারাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মাহির পোস্টের মন্তব্য বিভাগে লিখেছেন, ‘অভিনন্দন।’ ভিডিওতে মাহি এবং তারাকে তাঁদের মিনি কুপারে পোজ দিতে দেখা গিয়েছে। তবে মাহি তাঁর মেয়েকে এই গাড়িটি উপহার দিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, তারা যখন মাত্র চার বছর বয়সী ছিলেন, তখন সে মিনি কুপারের মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু সেই সময়, মাহিদের আর্থিক অবস্থা ভাল ছিলনা। তাই তিনি গাড়ি কিনতে পারেনি। অবশেষে বহু বছর পরে, সেই ইচ্ছা পূরণ করলেন মাহি। মেয়ের স্বপ্ন পূরণ করলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Mahhi Vinod Vij (@mahhivij)

মাহি লিখেছেন, ‘গাড়িটি মুহূর্ত, স্মৃতি এবং একসঙ্গে কাটানো সময়ের প্রতীক। তাই আমি আমার ছোট মেয়েকে তাঁর প্রিয় গাড়িটি দিচ্ছি। তাঁকে নষ্ট করার জন্য নয়, বরং তাঁকে একটি মুহূর্ত উপহার দিলাম, যা সে সারা জীবন মনে রাখবে।’ জয় এবং মাহি এই মাসের শুরুতে তাঁদের বিচ্ছেদের ঘোষণা করেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের ১৫ বছরের দীর্ঘ বিবাহের সমাপ্তি ঘটিয়েছিলেন। একসময় হিন্দি টেলিভিশনের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে একজন ছিলেন, জয় এবং মাহি। ২০১১ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা তিন সন্তানের বাবা-মা – তাদের জৈবিক কন্যা তারা এবং পালিত সন্তান রাজবীর এবং খুশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কীভাবে মেনে নিলেন?’, ভারতের ভুল মানচিত্র দেখিয়ে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

১৪ বছর পর আচমকাই ‘সচল’ শাহরুখের পুরনো ইনস্টা অ্যাকাউন্ট, কী ব্যাপার?

গলায় তুলসীর মালা, গায়ে সাদা পোশাক, আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা!

রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ডে নয়া মোড়, ষষ্ঠ অভিযুক্তকে রাজস্থানে থেকে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ