এই মুহূর্তে

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

নিজস্ব প্রতিনিধি: বলিউড ডিভা মালাইকার অরোরার প্রেম অলওয়েজ চর্চিত। তিনি কখন কার সঙ্গে প্রেম করছেন, জানতে অপেক্ষায় থাকেন ভক্তরা। বর্তমানে একজন যুবকের প্রেমে পড়েছেন অভিনেত্রী। রহস্যময় ওই পুরুষের সঙ্গে মালাইকাকে একাধিক জায়গায় দেখা গিয়েছে। কখনও কনসার্টে, আবার কখনও বিমানবন্দরে। তবে যেখানেই তাঁদের দেখা যাক না কেন, আলাদাভাবেই চলাফেরা করতে দেখা গিয়েছে। যার ফলে তাঁদের প্রেমের গুঞ্জন আরও উসকে গিয়েছে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী। কিন্তু সেই রহস্যময় যুবক মালাইকার থেকে অনেকটাই ছোট। বর্তমানে অভিনেত্রীর বয়স ৫২ বছর, কিন্তু ফিগার সৌন্দর্যে ২০ বছরের তরুণীকেও হারাতে পারেন তিনি। তাই যেকোনও বয়সের পুরুষ তাঁর প্রেমে পড়তে বাধ্য।

সলমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১০ বছরের ছোট অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন মালাইকা। দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁদের। তাঁদের রসায়নের বিভিন্ন ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলত। ২০১৮ সালে তাঁরা ডেটিং শুরু করেন। তবে, ২০২৪ সালে আচমকা তাঁদের বিচ্ছেদ ঘটে, যা সকলকে অবাক করে দিয়েছাল। প্রায় ১২ বছরের বয়সের ব্যবধানের কারণে এই দম্পতি প্রায়শই ট্রোলিংয়ের মুখোমুখি হতেন। কিন্তু কেন অর্জুনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে ছিলেন মালাইকা? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

মালাইকা তাঁর ব্রেকআপের কথা উল্লেখ করে জানালেন, “আমি মনে করি রাগ এবং আঘাত জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে বা সময় পর্যন্ত থাকে। আমার মনে হয় সকলেরই থাকে। আমরা মানুষ, তাই আমরা সকলেই রাগ, মন খারাপ, হতাশ হওয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করি। এটাই মানুষের স্বভাব। কিন্তু সময় সব ঠিক করে দেয়। ব্রেকআপ সত্ত্বেও, অর্জুন আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর ভীষণ রাগ হত। খুব কষ্ট পেয়েছিলাম। তবে তাঁর ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ ইতিমধ্যেই আমাদের নিয়ে বিভিন্ন লেখালেখি হয়েছে। যা মিডিয়ার মাধ্যমে প্রচারের ক্ষেত্র হয়ে উঠেছে। আমার জীবন অর্জুনের ব্যক্তিগত সম্পর্কের চেয়ে অনেক বেশি দামি। দুর্ভাগ্যবশত, মানুষ এটা ভুলে যায় কারণ এটি কোনও শিরোনাম বা অনুলিপি তৈরি করে না। আমি এখন জীবনের এমন পর্যায়ে আছি, যেখানে আমার কোনও প্রমাণ দেওয়ার দরকার নেই, তবে আমাকে এমন কিছু করতে হবে যা আমাকে খুশি করে।” ২০২৪ সালে, অর্জুন তাঁর ছবি সিংহম অ্যাগেইনের প্রচারে মালাইকার সঙ্গে ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কীভাবে মেনে নিলেন?’, ভারতের ভুল মানচিত্র দেখিয়ে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

১৪ বছর পর আচমকাই ‘সচল’ শাহরুখের পুরনো ইনস্টা অ্যাকাউন্ট, কী ব্যাপার?

গলায় তুলসীর মালা, গায়ে সাদা পোশাক, আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা!

রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ডে নয়া মোড়, ষষ্ঠ অভিযুক্তকে রাজস্থানে থেকে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ