মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে চাঁদের হাট, একসঙ্গে হাজির সলমন-ঐশ্বর্য-গৌরী

হ্যাঁ, আলোর উৎসব শুরুর একটা সপ্তাহ আগেই গতকাল অর্থাৎ রবিবার দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন ফেমাস ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা ঢল নামল গোটা বলিউডের ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সেলিব্রিটিদের দেখতে এখন শুধু সিনেমার দরকার হয় না। সোশ্যাল মিডিয়া তো আছেই তাঁদের সবরকম খবরাখবর দেওয়ার জন্যে। যাই হোক, বি-টাউনের কোনও তারকা দের বাড়ির পার্টি থাকলে একেবারে সপরিবারে সব তারকা সেখানে উপস্থিত হন। যেমন আগামী ১২ নভেম্বর থেকে শুরু দীপাবলী। বাঙালিদের কাছে এই সময়টা কালী পুজো হলেও গোটা দেশের কাছে দিওয়ালি সময়টা দিওয়ালি নামেই খ্যাত। অর্থাৎ আলোর উৎসব। যাই হোক, এই উৎসবে শুরু হতে আরও বেশ কয়েকটা দিন বাকি থাকলেও বি-টাউনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দিওয়ালি সেলিব্রেশন। হ্যাঁ, আলোর উৎসব শুরুর একটা সপ্তাহ আগেই গতকাল অর্থাৎ রবিবার দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন ফেমাস ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা ঢল নামল গোটা বলিউডের ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

এলেন ‘ভাইজান’ সলমন, সিদ্ধার্থ-কিয়ারা, রেখা, দিশা পাটানি, শমিতাভ শেট্টি সহ আরও অনেকেই। লাল-গোলাপি সারারা পোশাকে বেশ গর্জাস লাগছিল ঐশ্বর্য কে। পোশাকের সঙ্গে মিলিয়ে মেকআপ, কপালে ছোট্ট টিপ, কানে ভারি ঝুমকা, আর লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে হাজির হয়েছিলেন বিশ্বসুন্দরী। এদিন ঐশ্বর্যর দিওয়ালি পার্টি লুক দেখে মুগ্ধ নেটপাড়ার নাগরিকরা। তবে তাঁর সঙ্গে দেখা মেলেনি তাঁর কন্যা আরাধ্যার। যাই হোক, এদিন মণীষ মালহোত্রার পার্টিতে কিয়ারা পরেছিলেন সরিষা রঙের মখমল লেহেঙ্গা, সঙ্গে একটা পান্নার নেকলেস। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে পাপারাৎজির ক্যামেরায় পোজও দেন অভিনেত্রী। সিদ্ধার্থ পরেছিলেন এমব্রয়ডারি কালো কুর্তা এবং পায়জামা। সিদ্ধার্থ-কিয়ারাকে একসঙ্গে দেখেও নেটপাড়া মুগ্ধ হয়ে গিয়েছেন। 

মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে ‘ভাইজান’ সলমন খান এসেছিলেন কালো কার্গো প্যান্ট আর ফুল স্লিভ টি-শার্টে। এদিন নিজস্ব, চির-পরিচিত ভঙ্গিতে পাপারাৎজির জন্য পোজও দেন তিনি। এদিকে ‘দিওয়ালি’তে মুক্তি পাচ্ছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি টাইগার-থ্রি। আপাততঃ সেই নিয়েই ব্যস্ত সলমান। সঙ্গে Bigg Boss-17র সঞ্চলনাও করছেন দাপিয়ে। সুতরাং  হাজারও ব্যস্ততার মধ্যে বন্ধুর দিওয়ালি পার্টতে উপস্থিত হতে ভুললেন না ভাইজান। কিছুদিন আগেই মুকেশ আম্বানির জিও ওয়ার্ল্ড প্লাজা তেও হাজির হয়েছিলেন সলমান। তবে এদিন একই পার্টিতে তাঁর প্রাক্তন ঐশ্বর্য হলেও মুখোমুখি হননি সলমন। এদিকে শাহরুখ না এলেও ডিজাইনার শাড়ি পরে মণীশের পার্টি হাজির হয়েছিলেন গৌরী খান। এদিন জমকালো পোশাকে এসেছিলেন শাহিদ-মীরা। শাহিদ কাপুর পরেছিলেন ডিজাইনার বুক চেরা কুর্তা আর সাদা চোস্তা। আর মীরার পরনে ছিল কালো শিফন শাড়ি। বউমা রাধিকাকে নিয়ে হাজির হয়েছিলেন নীতা আম্বানিও। চিরাচরিত কাঞ্জিভরম শাড়িতে ঝলমলে দেখাচ্ছিল রেখাকে, তিনি এসে পোজ দিলেন দিশা পাটানির সঙ্গে। এছাড়াও এসেছিলেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর, স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন বরুণ ধাওয়ান। এছাড়াও ছিলেন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর সহ সমস্ত ‘দ্য আর্চিস’ সিনেমার তারকারা। ছিলেন মাধুরী দীক্ষিত নেনে, ডাযনা পেন্টি, ফাতেমা, পূজা হেগরে, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর, অনন্যা পাণ্ডে, তামান্না-বিজয় প্রমুখ। 

 

 

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত