ক্যাটকে খুনের হুমকি, অবশেষে হদিশ মিলল যুবকের

হদিশ পাওয়া গেল ক্যাটরিনা কাইফকে নেট মাধ্যমে খুনের হুমকি দেওয়া ব্যাক্তির।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হদিশ পাওয়া গেল ক্যাটরিনা কাইফকে নেট মাধ্যমে খুনের হুমকি দেওয়া ব্যাক্তির। জানা গিয়েছে ওই যুবক লরেন্স বিষ্ণোই এর সাগরেদ নন। যুবকের নাম মনবিন্দর সিং। ক্যাটরিনাকে খুনের হুমকি দেওয়ার পর সোমবার ক্যাটরিনার অভিনেতা স্বামী ভিকি কৌশল ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর সান্তাক্রুজ পুলিশ গ্রেফতার করে মনবিন্দর নামে ওই যুবককে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ২৮ জুলাই পর্যন্ত নেওয়া হয়েছে তাকে পুলিশ হেফাজতে।

কে এই মনবিন্দর? তিনি লখনৌয়ের বাসিন্দা এবং ক্যাটরিনার এক বিশাল বড় ভক্ত। তার অভিনেতা হওয়ার শখ আর সেখান থেকেই বাকিদের মতো ক্যাটরিনাকে তারও পছন্দ।এর থেকেই অভিনেত্রীকে পাওয়ার জেদ। কিন্তু পছন্দ এমন জায়গাতেই পৌঁছে গিয়েছিল যে শেষমেষ অসদুপায়ের অবলম্বন করছিলেন মনবিন্দর।

তাই সমস্ত সীমা পেরিয়ে গিয়ে ক্যাটরিনাকে অশালীন ইঙ্গিত করার পাশাপাশি তাঁর অভিনেতা স্বামী ভিকিকেও খুনের হুমকি দেয় সে। ফোনেও বারবার যোগাযোগের চেষ্টা করেছিল বলে জানা যায়। এরপর নিরাপত্তার দাবিতে থানায় যান ভিকি। সান্তাক্রুজের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (গ) স্টকিং, ৫০৬(২) অপরাধমূলক ভয় দেখানো, আইটি আইন (৬৭) অশ্লীল বার্তা দেওয়া এর অধীনে মামলার রুজু হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। 

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী