১২ বছর বয়সী রিভার সঙ্গে রোমান্টিক ভিডিও বানিয়ে চরম কটাক্ষের মুখে মিকা ও করণ

যা একেবারেই পছন্দ করছেন না দর্শক, কারণ তাঁদের দাবি রিভা, মিকার মেয়ের থেকেও কম বয়সী। তাই মেয়ের বয়সী এই বাচ্চা মেয়েটির সঙ্গে রোমান্টিক নাচ একেবারেই করা উচিত হয় নি মিকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে তছনছ মাত্র ১২ বছরের এক অভিনেত্রীর একেবারে যুবতীর মতো আচরণ নিয়ে। রীতিমতো সোশ্যাল মিডিয়া এই বিষয়ে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ বলছেন, এবার বয়স ১২ বছর হতেই পারে না, আবার কেউ কেউ বলছেন ইতিমধ্যেই তিনি জাতির ক্রাশ বনে গিয়েছেন। খ্যাতি চঞ্চল, কারণ এটি ক্ষণস্থায়ী। মনে রাখবেন, যত তাড়াতাড়ি খ্যাতি, তত দ্রুত ক্ষয়। এহেন পরিস্থিতিতে, এখন বেশিরভাগ তরুণরা নিজেদেরকে প্রমাণ করার জন্য পাগলের মতো খাতির পেছনে দৌড়চ্ছে। প্রায়শই তাঁরা বয়সের অনুপযোগী পেশাকেই নিজের করে নিচ্ছেন এবং অল্প বয়সেই খ্যাতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। বিশেষ করে বলিউডের মতো শিল্পে প্রতিনিয়ত এই ধরণের উদাহরণের দেখা মিলছে। হ্যাঁ, কথা হচ্ছে ১২ বছর বয়সী রিভা অরোরাকে নিয়ে, সম্প্রতি ৪৫ বছর বয়সী মিকা সিংয়ের সঙ্গে একটি নাচের ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই নিয়েই তুলকালাম নেটপাড়ায়।

রিভা একজন শিশু অভিনেত্রী, যার বয়স মাত্র ১২ বছর। আর এই বয়সেই খ্যাতির একেবারে শীর্ষে উঠে গিয়েছে সে। ২০১৯ সালে ‘উরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে ডেবিউ করেন তিনি এবং ২০২০ সালে গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার তাঁকে দেখা গেল জনপ্রিয় পাঞ্জাবী প্লেব্যাক সিঙ্গার মিকা সিংয়ের সঙ্গে একটি নাচের ভিডিওতে। তবে নেটিজেনরা মোটেও এটিকে ভালো চোখে দেখেন নি। নেটিজেনরা গায়ক কে চরম ট্রোলড করেছেন। গানের দৃশ্যে মিকাকে রিভার সঙ্গে যথেষ্ট রোমান্টিক দৃশ্য সৃষ্টি করতে দেখা গিয়েছিল। যা একেবারেই পছন্দ করছেন না দর্শক, কারণ তাঁদের দাবি রিভা, মিকার মেয়ের থেকেও কম বয়সী। তাই মেয়ের বয়সী এই বাচ্চা মেয়েটির সঙ্গে রোমান্টিক নাচ একেবারেই করা উচিত হয় নি মিকার। অন্যদিকে রিভার বাবা-মাকেও দোষী করা হয়েছে। তাঁরা কী করে তাঁদের মেয়েকে মিকার সঙ্গে অভিনয় করতে দিলেন, সেই নিয়েও উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই ইন্টারনেট একেবারে ক্ষোভে ফেটে পড়েছে। তবে এটাই প্রথমবার নয় যে রিভা, তাঁর বয়সের অনুপযুক্ত ভিডিওতে শ্যুটিং করেছেন।

এর আগেও সে অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে একটি রিল ভিডিওতে অংশ নিয়েছিলেন। যিনি তাঁর থেকে প্রায় ২৬ বছরের বড়। যদিও রিভাই প্রথম নয়। অতীতে, কোই… মিল গ্যায়ার শিশুশিল্পী হানসিকা মোতওয়ানিও বয়সের অনুপযুক্ত ভূমিকার জন্য সমালোচিত হয়েছিলেন। টেলি করণ কুন্দ্রা ১২ বছর বয়সী রিভা অরোরার সঙ্গে একটি ইনস্টাগ্রাম রিলে ফিচার করার পরেও তীব্র কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন। কেন নাবালিকার সঙ্গে রোমান্স করেছেন করণ, সেই নিয়েও কটাক্ষের ঝড় বয়ে গিয়েছিল।  রিভা অরোরা (ইউআরআই-এর শিশু অভিনেতা) মাত্র 12 বছর বয়সী। এই ভিডিওটি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। যেখানে তাঁর বাবা-মাও অংশ নিয়েছিলেন। যা দেখে একজন টুইট করে বলেছিলেন, “রিভা অরোরা একজন নাবালিকা যাকে যৌন হয়রানি করা হচ্ছে। এটি একটি জঘন্য কাজ, তাঁর বাবা-মা তাঁকে এতে চাপ দিয়ে অপরাধ করছেন। তবে রিভা অরোরার ইনস্টাগ্রামের ফলোয়ারস প্রায় ৮.২ মিলিয়ন।তিনি জাহ্নবী কাপুরের গুঞ্জন সাক্সেনা এবং ভিকি কৌশলের উরির মতো ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন।

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা