দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নথিতে তথ্যগত বিভ্রান্তি, ভোটার তালিকা সংশোধন ইস্যুতে কসবা বিধানসভা কেন্দ্রে হাজির মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি: দেবের পর এবার এসআইআর শুনানির হাজিরা দিতে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী। সাধারণ নাগরিকদের পাশাপাশি একের পর এক পরিচিত কেউ হিয়ারিং এ ডাকা হচ্ছে। সেই তালিকায় সৌমিতৃষার পর নতুন সংযোজন মিমি চক্রবর্তী। আজ ৩১ জানুয়ারি তিনি কসবা বিধানসভা কেন্দ্রে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির দেবেন বলে জানা গিয়েছে।

দেবের পর এবার এসআইআর শুনানির হাজিরা দিতে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী। সাধারণ নাগরিকদের পাশাপাশি একের পর এক পরিচিত কেউ হিয়ারিং এ ডাকা হচ্ছে। সেই তালিকায় সৌমিতৃষার পর নতুন সংযোজন মিমি চক্রবর্তী। আজ ৩১ জানুয়ারি তিনি কসবা বিধানসভা কেন্দ্রে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দায়িত্ব নিয়ে থানার ওসিদের সঙ্গে লালবাজারে বৈঠকে নয়া পুলিশ কমিশনার

সূত্রের খবর, মিমি চক্রবর্তীর পারিবারিক নথিতে কিছু তথ্যগত বিভ্রান্তির কারণেই এই ডাক। তাঁর বাবার নাম কোথাও সোমেশ চন্দ্র চক্রবর্তী, আবার কিছু কাগজপত্রে শুধুমাত্র সোমেশ চক্রবর্তী হিসেবে উল্লেখ রয়েছে। পাশাপাশি দাদুর সঙ্গে বয়সের পার্থক্য নিয়েও নথিতে অসঙ্গতি দেখা গিয়েছে। এই সমস্ত বিষয় স্পষ্ট করতেই শুনানিতে ডাকা হয়েছে অভিনেত্রীকে।

এই প্রসঙ্গে মিমি চক্রবর্তী কোনওরকম হয়রানির অভিযোগ তোলেননি। তবে তিনি নির্বাচন কমিশনের কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, শহরের মানুষের পক্ষে নথি জোগাড় করা তুলনামূলক সহজ হলেও গ্রামাঞ্চলের বহু সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টি সহজ হলেও গ্রামাঞ্চলের বহু সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টি বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই এমন পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষ পর্যাপ্ত সহায়তা পান, সে বিষয়ে কমিশনের সহানুভূতিশীল ভূমিক প্রয়োজন।

উল্লেখ্য, এর আগেও টলিউড সুপারস্টার দেবকে SIR শুনানিতে ডাকা হয়েছিল, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তারপর সৌমিতৃষা এবং এবার মিমি চক্রবর্তীর নাম যুক্ত হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। প্রশাসনের দাবি, এটি একটি নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়া, যেখানে পরিচিত বা অচেনা সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।

Published by:

Share Link:

More Releted News:

আঙ্গুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ