মিস মেক্সিকোকে ‘গর্দভ’ বলে অপমান, প্রতিবাদে অনুষ্ঠান ছাড়লেন একাধিক প্রতিযোগী

২১ নভেম্বর মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে মিস ইউনিভার্সের ৭৪ তম সংস্করণ। আর এ বছর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ নভেম্বর মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে মিস ইউনিভার্সের ৭৪ তম সংস্করণ। আর এ বছর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর। এবার সেখানেই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। ফাইনালের আগে একটি অনুষ্ঠানে মিস মেক্সিকোকে প্রকাশ্যে অপমান করার জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে মেক্সিকোর প্রতিযোগী ২৫ বছর বয়সী ফাতিমা বশকে প্রচারণা মূলক কনটেন্ট পোস্ট না করার জন্য জনসমক্ষে চূড়ান্ত অপমান করেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল।

সেই প্রতিবাদেই তখনকার মতো অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান একাধিক প্রতিযোগী। ঘটনাটি ঠিক কী হয়েছিল? জানা যায়, অনুষ্ঠান চলাকালীন ফাতিমা তাঁর নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাইলে নাওয়াত তাকে থামিয়ে দেন এবং ‘গর্দভ’ (ডাম্বহেড) বলে চূড়ান্ত অপমান করেন। এবং ফাতিমা তাঁর কথায় আপত্তি জানালে নাওয়াত ইতসারাগ্রিসিল তাঁকে নিরাপত্তাকর্মী দিয়ে তাড়িয়ে দেবেন বলে হুমকি দেন। পাশাপাশি বলেন, যাঁরা প্রতিযোগিতা চালিয়ে যেতে চান, তারা কোনও কিছু না বলে বসে পড়ুন। আর যারা তাকে সমর্থন করছেন, তাদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে।

এর পরেই ফাতিমা বশ ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান এবং তাঁকে সমর্থন জানিয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান আরও একাধিক প্রতিযোগী। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) পরিচালক নাওয়াতের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, একজন অসহায় নারীকে ভয় দেখিয়ে নিরাপত্তাকর্মী ডেকে ‘গুরুতর অনাচার’ করা হয়েছে। প্রতিযোগিতায় নাওয়াতের ভূমিকা সীমিত করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও ইতিমধ্যেই তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নাওয়াত। অন্যদিকে ফাতিমা বশ বলেছেন, তিনি কোনও পুতুল নন যে তাঁকে সাজিয়ে প্রদর্শন করা হবে। তিনি এখানে সব নারীর অধিকারের কথা বলতে এসেছেন। তাই ভয় পান না। বিতর্কের মধ্যেই আগামী ২১ নভেম্বর নতুন মিস ইউনিভার্স নির্বাচনের ফাইনাল অনুষ্ঠান।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি