মাতৃহারা ‘মিঠাই’-খ্যাত অভিনেত্রী তন্বী, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড, অ্যাসিড, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু, আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেকের জীবনেই মায়ের কোনও বিকল্প নেই। মা হল সকলের জীবনের গুরুত্বপূর্ণ চরিত্র। মা যাঁদের নেই, তাঁদের মতো অভাগা কেউ নেই। খুব অল্প বয়সেই মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ‘মিঠাই’- অভিনেত্রী তন্বী লাহা রায়। যিনি সিরিয়ালের সিডের প্রাক্তন প্রেমিকা হিসেবে অভিনয় করেছিলেন। দিন কয়েক আগেই গিয়েছে আদৃত-কৌশাম্বীর বিয়ে। সেখানে মিঠাই পরিবারের সঙ্গে তন্বীরও দেখা মিলেছিল বেশ খোশমেজাজে। বন্ধুদের সঙ্গে মন ভরে হৈ হুল্লোড়ও করেছিলেন। কিন্তু কে জানত, তাঁর আনন্দ অল্প কিছুদিনের মধ্যেই দুঃখে পরিনত হতে চলেছে। কারণ সম্প্রতি মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নায়িকা।বিষয়টি নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

যেখানে দেখা যাচ্ছে মায়ের হাতে তন্বীর হাত। বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ তন্বী লাহা রায়। মিঠাই ধারাবাহিকে তন্বীর অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছিল। বুধের সকালে তন্বীর ইনস্টাগ্রামে মায়ের হাতে রাখা নিজের হাত। সঙ্গে দিলেন একটা আবেগঘন পোস্ট। গতকাল ১৪ মে মাকে হারিয়েছেন মিঠাই খ্যাত তন্বী লাহা রায়। সমাজমাধ্যমের পেজে ছবি শেয়ার করে জানালেন এই কথা। অভিনেত্রী লিখলেন, ‘মা ও মা! এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়াতে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড, অ্যাসিড, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু, আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ। মা, বাবাকে চলে যেতে দেখেছ। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই? মা ও মা…।’অভিনেত্রী আরও জানান, ‘তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস, আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। অক্সিজেন মাস্কের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ করে নিঃশ্বাস নিতে নিতে, আসতে আসতে আওয়াজ কমল। কিন্তু, নিঃশ্বাস তখনও চলছে। ভাবলাম এই তো এবার ফিরছ বোধহয়! কিন্তু, খেয়াল করলাম চোখের পাতা পড়ছে না তোমার। কিন্তু, নিঃশ্বাস চলছে’।

মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই অভিনেত্রী ভেঙে পড়েছেন। অনেক প্রচেষ্টা করেও মাকে বাঁচাতে পারলেন না অভিনেত্রী। তাঁর সঙ্গে কথা বলতে বলতেই যেন অভিনেত্রীর মা শেষ নিশ্বাস ত্যাগ করে ফেললেন। অভিনেত্রীর পোস্টে শোক প্রকাশ করেছেন তাঁর কাছের বন্ধুরাও। যার মধ্যে আছেন, দেবলীনা কুমার, ধ্রুব জ্যোতি সরকার। এই কঠিন পরিস্থিতিতে অভিনেত্রীকে শক্তি যোগাচ্ছেন তাঁরা।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর