পায়ে জটিল অস্ত্রোপচার, হুইলচেয়ারে চলাফেরা করছেন মোশাররফ করিম

হুইলচেয়ারে বসে আছেন প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম, পায়ে বাঁধা ব্যান্ডেজ। পেছন থেকে তাঁকে ঠেলে নিয়ে যাচ্ছেন কয়েকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ হুইলচেয়ারে বসে আছেন প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম, পায়ে বাঁধা ব্যান্ডেজ। পেছন থেকে তাঁকে ঠেলে নিয়ে যাচ্ছেন কয়েকজন। আচমকা এমন হাল কেন অভিনেতার? না এটা কোনও সিনেমার দৃশ্য নয়। বরং সম্প্রতি সিনেমার প্রিমিয়ারে এমনভাবেই প্রবেশ করেছেন তারকা অভিনেতা। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ছবি ‘চক্কর ৩০ ২’ সিনেমা। ঈদের বাজারে শাকিব খান-আরফান নিশোদের মতো তারকাদের ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে মোশাররফ করিমের এই ছবি। ছবির ট্রেলারটিও বেশ সাড়া ফেলেছে। তার আগেই পায়ে জটিল অস্ত্রোপচার হল অভিনেতার। হুইলচেয়ার ছাড়া হাঁটতে পারছেন না তিনি।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্স সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। আর তাতেই হুইলচেয়ারে বসে অংশগ্রহণ করেন মোশাররফ করিম। এরপরেই প্রশ্ন ওঠে, তবে কী সিনেমার প্রচারের জন্যেই এমন অবতারে হাজির হলেন মোশাররফ করিম? আসলে বর্তমানে ছবির প্রচারেও অভিনবত্ব রাখছেন তারকারা। যেমন ঈদে মুক্তি পাবে জনপ্রিয় অভিনেতা আরফান নিশোর দাগি। আর নিজের ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে দাগি আসামী হয়েইl হাজির হয়ে চমকে দিয়েছিলেন নিশো। তাই ছবির প্রচারের জন্যে মোশাররফ করিমও হুইলচেয়ারে বসে ছদ্মবেশ নিলেন নাকি সেটাই প্রশ্ন ভক্তদের! তবে ‘চক্কর ৩০২’ সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন জানিয়েছেন, অভিনেতা সত্যিই অসুস্থ। এটি তাঁর সিনেমার প্রচারের কোনও অংশ নয়।

তিনি বলেন, মোশাররফ করিমের সম্প্রতি পায়ে একটি জটিল অস্ত্রোপচার হয়েছে। তাঁর প্রিমিয়ারে আসার কথাই ছিল না। কিন্তু হুইলচেয়ারে এসেও তিনি তাঁর ডেডিকেশন দেখিয়েছেন। এর জন্যই তিনি সেরা। অন্যদিকে মোশাররফ করিম বলেন, যাঁরা প্রিমিয়ারে উপস্থিত হয়ে যারা সিনেমাটি দেখেছেন, তারাই বলতে পারবেন সিনেমাটি কেমন হয়েছে। তবে সবাই দারুণ অভিনয় করেছেন। তবে তাঁর পায়ে ঠিক কী হয়েছে তা জানা যায়নি। ‘চক্কর 302’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত প্রমুখ।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের