চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোয়ায় বাঙালি মতে চারহাত এক হবে মৌনী-সুরজের

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি হল। আগামী ২৭ জানুয়ারি প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন বঙ্গকন্যা মৌনী রায়। মৌনীর হবু স্বামী সুরজ দুবাইয়ের নামী ব্যবসায়ী। বেঙ্গালুরুতে সুরজের আদি বাড়ি রয়েছে। ডেস্টিনেশন ওয়েডিং সারছেন তাঁরা। সমুদ্রনগরী গোয়াতে বসবে মৌনী ও সুরজের বিয়ের আসর। পরিবার ও কর্মস্থলের কিছু ঘনিষ্ঠজনেদের নিয়ে কোভিড প্রোটোকল মেনেই হবে তাঁদের বিয়ে। ২৬ জানুয়ারি বসবে মেহেন্দি, সঙ্গীত ও গায়ে হলুদের আসর। জানা যাচ্ছে, বিয়ের দিন ট্র্যাডিশনাল বাঙালি সাজে সাজবেন মৌনী ও সুরজ। আপাতত বিয়ের শেষমুহুর্তের প্রস্তুতি নিয়ে ব্যাস্ত রয়েছেন মৌনী।  গত ডিসেম্বরে গোয়াতেই ধুমধাম করে নিজের ব্যাচলরেট পার্টি সেরেছিলেন মৌনী। সমুদ্র তাঁর বরাবরের পছন্দের আর তাই হয়তো গোয়াতেই প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বঙ্গকন্যা। 

একসময়ের টেলিভিশন তারকা মৌনী বর্তমানে বলিউডে নিজের জায়গা করে নিচ্ছেন। কোচবিহার থেকে আসা মেয়েটি নিজের দক্ষতায় ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। অভিষেক বচ্চনের ‘রান’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের সূত্রপাত। এরপর একতা কাপুরের ‘কিউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে মৌনী সবথেকে বেশি জনপ্রিয়তা পায়। আগামিদিনে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাকে দেখা যাবে। 

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ