‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর থেকেই নানা জল্পনা ও ট্রোলিংয়ের মুখে পড়েছেন অভিনেত্রী মৌনী রায়। বিশেষ করে তাঁর যৌন অভিমুখিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব এবার সরাসরি খারিজ করলেন তিনি। এক সাক্ষাৎকারে মৌনী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সমকামী নন এবং এই ধরনের সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে চলতে থাকা নানা জল্পনার অবসান ঘটাতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী মৌনী রায় । সম্প্রতি ইউটিউবার মোনিকা শর্মার সঙ্গে কথোপকথনে তাঁকে জিজ্ঞাসা করা হয়, বলিউডে নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি। এক মুহূর্ত দেরি না করে মৌনীর উত্তর, “আমি নাকি সমকামী।” এরপরই বিচ্ছেদের পরের কঠিন সময়ের কথা তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, জীবনের কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের কাছ থেকে সবসময় নিঃশর্ত সমর্থন পেয়েছেন। বিশেষ করে নিজের মহিলা বন্ধুদের প্রশংসা করে মৌনী বলেন, “আমার জীবনে অসাধারণ কিছু বান্ধবী রয়েছে। ভালো-মন্দ সব পরিস্থিতিতেই ওরা আমার পাশে থেকেছে। জীবনে এমন বন্ধুদের থাকা খুবই গুরুত্বপূর্ণ, যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। তাই আমার বান্ধবীরাই সেরা।” বর্তমান প্রজন্মের মেয়েদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, আর্থিক ও মানসিকভাবে স্বাধীন হওয়া অত্যন্ত জরুরি। তাঁর মতে, আত্মনির্ভরশীলতা জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে। ২০২২ সালে বিয়ে করেছিলেন মৌনী ও সুরজ। দীর্ঘ চার বছরের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়েছিল। তবে ২০২৬ সালে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:বিকিনি লুকে মালদ্বীপে উষ্ণতা ছড়ালেন সাহের বাম্বা, ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা

যৌথ বিবৃতিতে দু’জনেই জানিয়েছিলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়ো গল্প ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সূরজ নাম্বিয়াও আলাদা বিবৃতি দিয়ে স্পষ্ট জানান, তাঁদের বিচ্ছেদের পিছনে কোনও তৃতীয় ব্যক্তি নেই, কোনও আর্থিক বিবাদও নেই। তিনি দাবি করেন, তাঁদের সম্পর্ক নিয়ে যে সব খবর ছড়ানো হচ্ছে, তার অধিকাংশই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য, অভিনেত্রী দিশা পটানীর সঙ্গে মৌনির বন্ধুত্ব প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় দুই তারকাকে। সম্প্রতি দিশার জন্মদিনেও বিশেষ শুভেচ্ছা বার্তা পোস্ট করেছিলেন মৌনী।

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?