মৌনির সঙ্গে ঘর ভাঙার গুঞ্জনের মধ্যেই ইনস্টাগ্রাম থেকে উধাও সুরজের প্রোফাইল

মৌনির চার বছর সংসার ভাঙছে। এমন গুঞ্জনের মধ্যে এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছলেন অভিনেত্রীর স্বামী সুরজ নাম্বিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কে ভাঙা-গড়া লেগেই রয়েছে। কেউ সম্পর্ক গড়ছেন, আবার কেউ বহু বছরের বিবাহিত সম্পর্কে ইতি টানছেন। হ্যাঁ, এমনটা চলছেই নিত্যদিন। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে অভিনেত্রী মৌনি রায়ের ভক্তদের মন খারাপ। গুঞ্জন উঠেছে, সুরজ নাম্বিয়ার সঙ্গে চার বছরের বিবাহিত জীবন ভাঙছে অভিনেত্রীর। এমনকী ভক্তরা নোটিশ করেছেন যে, মৌনি ও সুরজ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনির বেস্টফ্রেন্ড দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন। এরপর থেকেই গুঞ্জন, বঙ্গতনয়ার চার বছর সংসার ভেঙে গিয়েছে। কিন্তু এই বিষয়ে সুরজ বা মৌনি কেউই এখন মুখ খোলেননি। এমন গুঞ্জনের মধ্যে এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছলেন সুরজ।

তবে এই বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সুরজ মৌনির সঙ্গে প্রতারণা করেছেন। অভিনেত্রীর অর্থ ও খ্যাতির জন্যে তাঁকে ফাঁসিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু এখন আর তাঁরা একসঙ্গে নেই। এমন জল্পনা-কল্পনার মাঝে এবার ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে গেলেন সুরজ। ইনস্টাগ্রামে তাঁর একাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। যা মৌনির ভক্তদের কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখনও এই বিষয়ে একেবারে নীরব তারকা দম্পতি।

বহু বছর প্রেমের পর, মৌনি ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় সুরজের সঙ্গে একটি ডেস্টিনেশন ওয়েডিং-এর মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মালায়ালি ও বাঙালি দুইভাবেই তাঁরা বিয়ে করেন। ক্যান্ডোলিমের হিলটন গোয়া রিসোর্টে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। সুরজের সঙ্গে প্রেমের সম্পর্ক কখনও আড়ালে রাখেননি অভিনেত্রী। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। কিন্তু এখন সুরজের সঙ্গে বিয়ের কোনও ছবি নেই মৌনির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। অন্যদিকে, সুরজও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মৌনির সঙ্গে তাঁর সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন। যা তাঁদের বিবাহবিচ্ছেদের গুজবকে আরও উস্কে দিয়েছে। এমন আবহেই এবার ইনস্টাগ্রাম থেকে ডিলিট করলেন সুরজ তাঁর অ্যাকাউন্ট।

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর