শাহরুখের সঙ্গে কথোপকথন আগে কেন জানানি, নিয়ম ভেঙে ‘সিট’-এর রোষে মিঃ ওয়াংখেড়ে

এসআরকে-এর সঙ্গে ওয়াংখেড়ের যে কথোপকথন হয়েছিল সে সম্পর্কে তাঁরা কেউ অবগত ছিলেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ ২২ মে আরিয়ান খান মামলায় প্রাক্তন মাদক বিরোধী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের গ্রেপ্তারি স্থগিত করেছে বম্বে হাইকোর্ট। আগামী ৮ জুন মামলার শুনানি। ঘুষ নেওয়ার অপরাধে ফেঁসে যেতেই একের পর এক নাটক সাজিয়ে যাচ্ছেন সমীর ওয়াংখেড়ে। যিনি ২০২১ সালে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করছিলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে। যদিও এই ঘটনায় উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি সমীর ওয়াংখেড়ে, বরং তিনি ঘুষ নেওয়ার লোভে এই কান্ডটি করেছেন কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠছে নানা মহলে। টানা ২২ দিন জেল হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান আরিয়ান, এরপর পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০২২ সালের মে মাসের বেকসুর খালাস করা হয় আরিয়ানকে। সম্প্রতি এই ঘটনার তদন্তে নেমে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একাধিক তথ্য খুঁজে পেয়েছেন সিবিআই।

প্রথমত প্রাক্তন মাদক বিরোধী কর্মকর্তার এত সম্পত্তির সঙ্গে তাঁর আয়ের অনুপাত মেলে নি, দ্বিতীয়ত তিনি আরিয়ানকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন, বদলে ২৫ কোটি দাবি করেন। এই ঘটনাই জানাজানি হওয়া মাত্রই শাহরুখের সঙ্গে নিজের চ্যাটের কয়েকটি স্ক্রিনশট দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার আবেদন জানান সমীর ওয়াংখেড়ে। চ্যাটে লেখা ছিল, শাহরুখ নাকি আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্যে আকুতি মিনতি করেছিলেন সমীরের কাছে। কিন্তু এই প্রমাণের কোনও যৌক্তিকতা নেই। আদালত নিজেই সমীরের এই প্রমাণ ভুয়ো বলে দাবি করেছে। এদিকে বিশেষ তদন্তকারী দল (SIT), আরিয়ান হেফাজতে থাকাকালীন শাহরুখের সঙ্গে সমীরের যোগাযোগ করার বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি নিউজ পোর্টালকে বলেছেন, এসআরকে-এর সঙ্গে ওয়াংখেড়ের যে কথোপকথন হয়েছিল সে সম্পর্কে তাঁরা কেউ অবগত ছিলেন না এবং তিনি নিজেও কখনও এই বিষয়ে অবহিত করেননি। অভিযুক্তের পরিবারের সঙ্গে এই ধরনের কথোপকথন গুরুতর অন্যায় এবং নিয়ম লঙ্ঘন। এই কাজের জন্য ওয়াংখেড়েকে কৈফিয়ৎ দিতে হবে। এসআইটি আরও বলেছে যে, আরিয়ান খানের বিরুদ্ধে অভিযোগগুলি অযৌক্তিক কারণ তাঁর কাছে কোনও মাদক পাওয়া যায়নি। আরিয়ানের কোনও রক্ত ​​পরীক্ষা হয়নি।হাইকোর্ট সিবিআইকে ৩ জুন তাঁর প্রতিক্রিয়া দাখিল করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ওয়াংখেড়ের দলকে ৭ জুন পর্যন্ত প্রতিক্রিয়া জানানোর সময় দেওয়া হয়েছে।

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা