চেন্নাইকে হারিয়ে প্লে অফে পৌঁছলেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: অবিশ্বাস্য! ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে হারিয়ে প্লে অফে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিলেন বিরাট কোহলিরা। প্লে অফে যাওয়ার জন্য ২০১ রানে বেঁধে রাখতে হত চেন্নাইকে। অর্থা‍ৎ ১৭ রানে জিততে হত। বিরাটরা ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনিদের বেঁধে রাখলেন ১৯১ রানে।  

‘বাঁচা-মরার’ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি ও বিরাট কোহলি ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। আরসিবিকে হারালেই প্লে অফের ছাড়পত্র মিলবে এমন সমীকরণ নিয়ে জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় ওভারে ফিরে যান ড্যারিল মিচেল (৪)। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা সামাল দেন অজিঙ্কা রাহানে ও রাচিন রবীন্দ্র। দুজনে বেঙ্গালুরুর বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ওভার পিছু প্রয়োজনীয় রান রেট যাতে আয়ত্তের বাইরে না যায় সেই হিসেব কষেই খেলতে থাকেন। দশম ওভারে বল করতে এসে রাহানেকে (২২ বলে ৩৩) ফিরিয়ে চেন্নাইকে জোর ধাক্কা দেন লকি ফার্গুসন।

রাহানে ফেরার পরে একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন রাচিন রবীন্দ্র। নিজের অর্ধশতরানও পূর্ণ করেন। কিন্তু অর্ধশতরানের পরে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৬১ রান করে যান নিউজিল্যান্ডের ব্যাটার। পরের ওভারে ফিরে যান শিভম দুবে। এদিন তিনি যে মন্থরগতিতে ব্যাটিং করেছেন তাহা কহতব্য নয়। ১৫ বলে করেছেন ৭। মিচেল স্যান্টনার ফেরেন তিন রান করে। ১২৯ রানে ছয় উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে চেন্নাই। সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি দাঁতে-দাঁত চেপে লড়াই করেন। হারলেও যাতে নেট রান রেটের ক্ষেত্রে আরসিবির কাছে পিছিয়ে পড়তে না হয়, সেই অঙ্ক কষে ব্যাট করেন পোড়খাওয়া দুই ব্যাটার।  শেষ ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরে যান ধোনি (২৫)। আর সেই সঙ্গে চেন্নাইয়ের প্লে অফে পৌঁছনোর আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে চেন্নাই। জাদেজা ৪২ রানে অপরাজিত থাকেন।

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক