শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে পথে পথে প্রচার স্বপন দত্ত বাউলের

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: গ্রাম থেকে শহর পথে পথে গানের মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের আবেদন জানাচ্ছেন স্বপন দত্ত(Swapan Dutta) বাউল । রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়িয়ে একটাই বার্তা দিচ্ছেন গানের মাধ্যমে কেউ অশান্তি করো না। কেউ যেন কারোর মায়ের কোল খালি না করে ।কেউ যেন বিধবা না হয় ।এই ভোটকে সামনে রেখে সবাই যেন শান্তিপূর্ণ অবস্থান থেকে ভোট দিতে পারে। নির্বাচন কমিশন থেকে পুলিশ প্রত্যেকের কাছে আবেদন করছেন তারা যেন তাদের ভূমিকা পালন করেন সঠিকভাবে ।

তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারে। কারোর হয়ে ভোট প্রচার নয় সম্পূর্ণ নিজে উদ্যোগে নিজের খরচে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান স্বপন দত্ত বাউল। একের পর এক খুন হিংসা মারামারি দেখার পর নিজে আর ঘরে বসে থাকতে পারেন নি ।ভোট আসলেই বেরিয়ে পড়েন রাজ্যে শান্তির বার্তা (Peace Massage)ছড়িয়ে দিতে। বারাসত শহরে যখন স্বপন দত্ত বাউল নিজের বার্তা দিচ্ছেন তখন রাস্তায় দাঁড়িয়ে পড়েন বারাসত পৌরসভার পুর প্রধান অশনি মুখোপাধ্যায়(Chairman Ashini Mukhopadhay)। অশনি বাবু বলেন, রাজ্যে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এখনো পর্যন্ত। কোনো অশান্তি হয়নি।

কিন্তু উনি আরও শান্তি দাবী করছেন। এই ব্যক্তিকেকে শুভেচ্ছা জানাই। টোটো চালক থেকে দোকানের ক্রেতা বিক্রেতা সকলেই এই বাউলের শান্তির বার্তার গান শুনে কিছু সময় হলেও থমকে দাঁড়িয়েছেন পথে। ১জুন বারাসত লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। তার আগে বাউলের সুরে শান্তির বার্তা নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে।

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যমৃত্যু

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?