ভেস্তে গেল কেকেআর-রাজস্থান ম্যাচ, মঙ্গলে কামিন্সদের মুখোমুখি শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ফের অসুর হয়ে হাজির হল বৃষ্টি। যার ফলে রবিবার রাতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ম্যাচ ভেস্তে গেল। টস হলেও এক বলও খেলা হল না। ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিল। এক পয়েন্ট পাওয়ার সুবাদে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেউই লিগ শেষ করল কলকাতা। উল্টোদিকে এক পয়েন্ট পাওয়ার সানরাইজার্স হায়দরাবাদের সমসংখ্যক পয়েন্ট নিয়েও নেট রান রেটের নিরিখে তৃতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হল রাজস্থান রয়্যালসকে। আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছেন শ্রেয়স আইয়াররা।

এদিন ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি কখনও বেড়েছে। আবার কখনও কমেছে। কিন্তু একবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সময় যত গড়িয়েছে বর্ষাপাড়া স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মুখ পাংশুর আকার ধারণ করেছে। বৃষ্টি না কমায় সন্ধে সোয়া সাতটায় নির্ধারিত সময়ে টস করা যায়নি। ফলে নির্ধারিত সময়েও খেলা অশুরু করা হয়নি। রাত ১০টা বেজে সাত মিনিটে বৃষ্টি পুরোপুরি থেমে যায়। যদিও আউটফিল্ড পরীক্ষার পরে খেলা শুরুর ঝুঁকি নেননি আম্পায়াররা পরে ১০টা ২৫ মিনিটে ফের মাঋ পরিদর্শন করেন তাঁরা। আউটফিল্ড দেখে সন্তুষ্ট হয়ে খেলা শুরুর সিদ্ধান্ত নেন।

বৃষ্টির কারণে সময় নষ্ট হওয়ায় সাত ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন বাদে টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচ হওয়ায় কলকাতাকে হারিয়ে দ্বিতীয়স্থানে উঠে কোয়ালিফায়ারে পৌঁছনোর স্বপ্নও দেখেছিলেন রাজথানের অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু ফের ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা