টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

: টলিউডে একের পর এক শোকের ছায়া। বৃহস্পতিবারেই প্রকাশ্যে আসে যে, অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ের বাবা মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক শোকের ছায়া। বৃহস্পতিবারেই প্রকাশ্যে আসে যে, অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ের বাবা মারা গিয়েছেন। এবার শোনা গেল, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dashgupta)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুরকারের মা।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে সুরকারের মায়ের বয়স হয়েছিল ৮৯ বছর। মায়ের অত্যন্ত কাছের ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কাজের ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তিনি। তাই মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সুরকার। আজই সঙ্গীত পরিচালকের মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। টলিউডের অন্যতম জনপ্রিয় সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। দীর্ঘদিন ধরেই শ্রোতাদের দারুণ দারুণ গান উপহার দিচ্ছেন তিনি। গান তৈরির পাশাপাশি আবহসঙ্গীতেও তাঁর কাজ আলাদাভাবে নজর কাড়ছে ভক্তদের।

‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘এক যে ছিল রাজা’-সহ একাধিক ছবির গান তিনিই তৈরি করেছেন। এখন আবার পরিচালনাতেও ছাপ ফেলছেন তিনি। ঠিক এমনই একসময়ে তাঁর ব্যাক্তিগত জীবনে তৈরি হল বড় শূন্যতা। পুজোর আগেই মাকে হারিয়ে শোকে কাতর সঙ্গীত পরিচালক। গতকালই বাবার মৃত্যুর কথা জানান শতাব্দী রায়। জানান, তাঁর বাবা মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে বেশি ভুগতে হল না তাঁকে। হাসপাতালেই মৃত্যু হয় অভিনেত্রীর বাবার। গত সপ্তাহে বাবা মারা গিয়েছেন তাঁর। এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। এর মাঝেই টলিউড থেকে আরও এক দুঃসংবাদ এলো। শোকের ছায়া টলিমহলে। 

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ