ফের মাতলামি! মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে নোবেল

সম্প্রতি মদ্যপ অবস্থায় সড়ক দুর্ঘটনায় চরম আহত হলেন নোবেল, অল্পের জন্য রক্ষা পান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একের পর এক অঘটন ঘটিয়ে প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। দিন কয়েক আগেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।এই ঘটনার মাস কয়েক আগে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি, যদিও ঘটনার দুদিন পরেই তিনি জামিনে মুক্তি পেয়ে যান। বিতর্কের আরেক নাম নোবেল। সম্প্রতি মদ্যপ অবস্থায় সড়ক দুর্ঘটনায় চরম আহত হলেন নোবেল, অল্পের জন্য রক্ষা পান। শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় রীতিমতো নিন্দার ঝড় ওঠে।ঘটনায় তড়িঘড়ি নোবেল কে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই অবস্থাতেই নোবেল মদ্যপ অবস্থায় স্থানীয়দের অসংলগ্ন কথাবার্তা বলছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে বন্ধুদের সঙ্গে পাঠিয়ে দেন। আর ওই মোটর সাইকেলের মালিক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল পার্কিং করে বাড়ির ভেতর ঢুকতেই বুঝতে পারি বাইরে থেকে কেউ তাঁর মোটরসাইকেল ধাক্কা দেওয়ায গাড়ি পড়ে যায়, তখনই মদ্যপ অবস্থায় তিনি নোবেলকে দেখতে পান। তাঁকে এই অবস্থায় দেখার পর নোবেলের প্রতি তাঁর সমস্ত শ্রদ্ধা নষ্ট হয়ে গিয়েছে। আর সেই সময়ে মদ্যপ অবস্থায় নোবেল ভুলভাল বকছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার মুখে পড়েন নোবেল। একজন লিখেছেন, আমাদের গায়ক ভাই পাশের জেলার গান করতে নয় মাতলামি করতে যাচ্ছে, এসব নেশাটেশা কমিয়ে কাজে মনোযোগী হলে তো ভালো হতো। আরেকজন লিখেছেন, একটা প্রতিভা কিভাবে ধ্বংস হয় নোবেল তার উজ্জ্বল প্রমাণ।

 

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের