নজরুলের ‘লৌহ কপাট’ গানের বিকৃতি, রহমানকে তুলোধনা বাংলা সঙ্গীতশিল্পীদের

২৬ বছর আগেও ‘মা তুঝে সালাম’ অ্যালবামের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম্‌’ গানটিকে নিজের মতো তৈরি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এ আর রহমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক ধরেই চর্চায় রয়েছেন তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী এবং অস্কার বিজয়ী এ আর রহমান। তাঁর বিরুদ্ধে প্রায়শই একেকটি ঘটনা সংবাদমাধ্যমের শিরোনাম বনে যায়। তবে এবার তিনি যে কারণে শিরোনাম হলেন, তার সঙ্গে জড়িয়ে আছে বাংলার সম্পর্ক। মাত্র ৪৮ ঘন্টা আগে মুক্তি পেয়েছে এ আর রহমানের সুরে ‘পিপ্পা’ ছবির গান ‘কারার ঐ লৌহ কপাট’। যে গানটির রচয়িতা ছিলেন কাজী নজরুল ইসলাম। আর নজরুলের এই গানেরই হয়েছে বিকৃতি। যা নিয়ে ক্ষেপে উঠেছেন বাংলার সমস্ত সঙ্গীতশিল্পীরা। বিরক্ত হয়ে অনেকেই সমাজমাধ্যমের পাতায় নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে এই প্রথম নয়। ২৬ বছর আগেও ‘মা তুঝে সালাম’ অ্যালবামের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম্‌’ গানটিকে নিজের মতো তৈরি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এ আর রহমান। কিন্তু সে যুগে মানুষ নেটমাধ্যমের উপর এতটা আলাপ ছিল না নেটিজেনদের। কিন্তু এখন সেই যুগ আর নেই। এই বিষয়ে বাংলার গায়কদের মধ্যে রাঘব চট্টোপাধ্যায় এবং মনোময় লম্বা পোস্ট করেন ইনস্টাগ্রামে। এছাড়াও একটি বেসরকারি সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে গায়ক বলেছেন, “স্বাধীনতার ৫০ তম বর্ষে রহমানের তৈরি ‘বন্দে মাতরম্‌’ গানের সঙ্গে এই গানের অনেকটা পার্থক্য আছে। কারণ, সে সময় উনি বঙ্কিমচন্দ্রের লেখা থেকে দুটি লাইন ব্যবহার করেছিলেন তাঁর নতুন গানে।

কিন্তু এ ক্ষেত্রে উনি নজরুলের পুরো গানই বিকৃত করেছেন। যেটা খুবই অন্যায়। গত বছর ওঁর তৈরি একটি গান নতুন ভাবে সাজিয়ে ছিলেন তনিষ্ক বাগচি নামে এক গায়ক। তখন তো খুবই রেগে গিয়েছিলেন রহমান স্যর। তা হলে ওঁর ক্ষেত্রে এটা ন্যায় কী করে হয়। আমি ওঁর গুণমুগ্ধ ভক্ত। কিন্তু এই গানের ক্ষেত্রে আমি তীব্র বিরোধিতা করছি।” অন্য দিকে মনোময় বলেছেন, “১৯৯৭ সালেও কিন্তু সমালোচনা হয়েছিল। কিন্তু তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। এখন যেমন কিছু ঘটুক কি না ঘটুক বিতর্ক, সমালোচনা, নিন্দা শুরু হয়ে যায়। ২৬ বছর আগে পরিস্থিতি সম্পূর্ণ অন্য ছিল। তবে যদিও সময়ের নিয়মে সেই গান এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। সময়ের নিয়মে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু ‘কারার ঐ লৌহ কপাট’-এর ক্ষেত্রেও কি তাই হবে সেটা বলা যাচ্ছে না। রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম আমাদের এক অন্য আবেগ। তাই এই বিষয়টার সঙ্গে ৫০তম বর্ষে তাঁর তৈরি ‘বন্দে মাতরম্‌’-এর তুলনা না করাই ভাল।”

পণ্ডিত অজয় চক্রবর্তীর কথায়, ‘‘আমার ভাল লাগেনি। ওঁর মতো অত্যন্ত সুপরিচিত সুরকারের কাছে আমরা এটা আশা করি না। এর জন্যে সরকারি পদক্ষেপ প্রয়োজন। লিখিত ভাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো উচিত। আমরা ওঁর সম্পর্কে ততটা জানি না। কিন্তু সঙ্গীতের বহু ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথের তুলনায় নজরুল ইসলামের অবদান বেশি।’’ অন্যদিকে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা ক্ষুব্ধ কণ্ঠে একই বেসরকারি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘বাংলার সঙ্গীত নিয়ে যে ওঁর কোনও ধারণা নেই, সেটাই বুঝতে পারলাম। বাঙালি সংস্কৃতিকে এরা ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। রহমানের ‘জয় হো’ গানটিও আমার পছন্দ নয়। এই নিয়ে এক বার মান্নাদা-র (সঙ্গীতশিল্পী মান্না দে) সঙ্গেও আমার কথা হয়েছিল। উনিও তখন সমালোচনা করেছিলেন। রহমান কী ভাবে এই সাহস অর্জন করলেন, তা ভেবে অবাক হয়ে গিয়েছি।’’ 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত